নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   নজরুল ইসলাম শান্তসহ ৫ লেখকের হাতে কানামাছি পুরস্কার
নজরুল ইসলাম শান্তসহ ৫ লেখকের হাতে কানামাছি পুরস্কার
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর  ছোটদের পত্রিকা কানামাছি’র ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কানামাছি শিশু সাহিত্য পুরস্কার ২০২৩ পেয়েছেন তুখোড় ছড়াকার নজরুল ইসলাম শান্তসহ আরও ৫ লেখক। গত শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৪টায় বিশ^সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ পুরস্কার তুলে দেওয়া হয় ৫ লেখকের হাতে।
অনুষ্ঠানে কানামাছি অজীবন সম্মাননা তুলে দেওয়া হয় খ্যাতিমান শিশু সাহিত্যিক আখতার হোসেনকে।তরুন শাখায় পুরস্কার অর্জন করেন শামীম  হাসনাইন ও নজরুল ইসলাম শান্ত (ছড়া-কবিতায়) মাহবুবা ফারুক (গল্পে) এবং হালিম নজরুল (গদ্যা)।
শিশু সাহিত্যিক আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি মহাপরিচালক জাতি সাত্তার কবি মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^ বিদ্যালয়ের প্রো-ভিসি কবি ড.মুহাম্মদ সামাদ, বাংলাদেশ শিশু একাডেমি মহাপরিচালক শিশু সাহিত্যিক আনজীর লিটন, শিশু সাহিত্যিক আখতার হোসেন, শিশু সাহিত্যিক আসলাম সানী, শিশু সাহিত্যিক সুজন বড়–য়া, শিশু সাহিত্যিক রহিম শাহ, কবি ও গবেষক মজিদ মাহামুদ, বিশিষ্ট কবি ওছড়াকার রফিকুর রশিদ ও শিশু সাহিত্যিক রমজান মাহামুদ ।
বক্তারা মাসিক কানামাছি ও শিশু সাহিত্যের বিভিন্ন দিক থেকে যার যার মতামত প্রকাশ করেন এবং মাসিক কানামাছি সম্পাদক বিশিষ্ট শিশু সাহিত্যিক ¥ঈন মুরসালিনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিখ্যাত প্রকাশনা  প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...