নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   সড়কে পুলিশের গাড়িতে ছিনতাই, মোবাইল-টাকা খোয়া
সড়কে পুলিশের গাড়িতে ছিনতাই, মোবাইল-টাকা খোয়া
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ঢাকায় কাজ শেষে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ছিনতাইকারীর কবলে পড়েছে বগুড়া পুলিশের একটি গাড়ি। এসময় দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের কড্ডার সদান্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ঘটনা নিশ্চিত করে বলেন, বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে সিরাজগঞ্জের কড্ডার সদান্দপুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। এসময় ছিনতাইকারীরা পুলিশের দুই মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।তিনি আরও বলেন, রাতে মহাসড়কের পশ্চিম থানা পুলিশের টহল গাড়ি কোথায় ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছাদ্দেক হোসেন বলেন, পুলিশের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে আমি জানি না। তবে এ বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বলেন, হাইওয়য়ে এলাকায় পুলিশের সঙ্গে ছিনতাই বা ডাকাতির হয়েছে এমন কোনো খবর শুনিনি। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে আমি তা জানি না। আমাদের টহলের এরিয়া উল্লাপাড়ার উপজেলার নলকা সেতু পর্যন্ত। নলকা সেতুর পূর্ব থানা পুলিশ বিষয়টি দেখবে।এদিকে, বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, মহাসড়কে ডাকাতির ঘটনাটি সিরাজগঞ্জে হয়েছে। বর্তমানে (ওসি) স্যার সিরাজগঞ্জে অবস্থান করছেন। তদন্তের স্বার্থে ডাকাতের কবলে পড়া পুলিশ সদস্যের নাম পরিচয় প্রকাশ করা সম্ভব না।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...