নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   নাগরিক খবর   বন্ধুকে উদ্ধার করতে গিয়ে সমুদ্রে ভেসে গেল আরেক বন্ধু
বন্ধুকে উদ্ধার করতে গিয়ে সমুদ্রে ভেসে গেল আরেক বন্ধু
  নাগরিক খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নামা বন্ধুকে পানি থেকে তুলে আনতে গিয়ে ভেসে গেছেন তাহসিন (১৬) নামে এক পর্যটক। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুম বিল্লাহ। চার বন্ধু হলেন- তাহসিন, ফয়সাল (১৬), রিফাত (১৭)। পালিয়ে যাওয়ায় অপর জনের পরিচয় জানা সম্ভব হয়নি। মাসুম বিল্লাহ জানান, কুমিল্লা থেকে চার বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। বন্ধুরা মিলে সমুদ্রে গোসলে নামলে তাহসিন নিঁখোজ হন। নিখোঁজ তাহসানের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে। তবে তার বাবার নাম জানা যায়নি। বিচকর্মী মাহবুব আলম ও বেলাল হোসেন জানান, চার বন্ধু কক্সবাজারে এসে হোটেলে না উঠে সরাসরি সমুদ্রে গোসল করতে নামেন। এসময় স্রোতের তোড়ে ভেসে যাওয়া বন্ধু ফয়সালকে বাঁচাতে এগিয়ে যান তাহসিন। কিন্তু ফয়সাল সৈকতে ফিরে আসতে পারলেও নিখোঁজ হন তাহসান।সী সেইফ লাইফ গার্ডকর্মী ইউসুফ বলেন, ‘পানিতে গোসলে নেমে দুজন বিপদে পড়ছে এমনটা লক্ষ্য করেছি। সঙ্গে সঙ্গে আমরা তাদের রক্ষায় পানিতে নামি। তবে একজনকে উদ্ধার করতে পারলেও অপরজন ভেসে যান। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’ রিফাতের ভগ্নিপতি শাহজাহান জানান, চার বন্ধু কাউকে না জানিয়ে কক্সবাজার এসেছে। আমরা খবর নিচ্ছি । পরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবো।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...