নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২
গ্রেফতার / সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. রুবেল বিশ্বাস(২৮) ও নাজমুল ওরফে সুজন হোসেন(১৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুব আলম এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিল্লাল হোসেন ও
সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার পিরোজপুর ইউনিয়নের নিউটাউন সাকিস্থ পুলিশ চেকপোষ্টের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ রুবেল বিশ্বাস ও নাজমুল ওরফে সুজন হোসেন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কাশিয়ানী দক্ষিণপাড়া এলাকার এনায়েত বিশ্বাস ওরফ লেবু বিশ্বাস এর ছেলে ও নাজমুল ওরফে সুজন হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বুরুলিয়া গ্রামের লতিফের ছেলে।
তারা নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করতেন বলে জানা যায়।
গ্রেফতারকৃতদের নামে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...