নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   সাংবাদিক সালামকে প্রাণ ণাশের হুমকিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা
নিন্দা / সাংবাদিক সালামকে প্রাণ ণাশের হুমকিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামকে প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে সভাপতি আনিসুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং যথাশীঘ্র প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, আবদুস সালাম দীর্ঘ দুই দশকের বেশিী সময় ধরে জাতীয় পর্যায়ে পেশাগতভাবে নারায়ণগঞ্জে সাংবাদিকতা করছেন। তিনি নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের পাশাপাশি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীর একজন সম্মানিত সদস্য পদে আছেন।

অতীতে বিভিন্ন সময়ে জেলার যে কোন সাংবাদিকের উপর হামলা, নির্যাতন বা হুমকির ঘটনায় তিনি প্রতিবাদী ভূমিকা পালন করেছেন। নারায়ণগঞ্জের এই সাংবাদিক নেতাকে প্রাণনাশের হুমকি দিয়ে গোটা সাংবাদিক সমাজকে হেয় করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...