নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   সংস্কৃতি   প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রতিযোগিতা / প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ  জেলা প্রাথমিক শিক্ষা অফিম চত্বরে  ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘শেখ হাসিনা ও বাংলাদেশ’। হলি উইলস স্কুলের উদ্যোগে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী শিখা। নারায়ণগঞ্জ শহর এবং আশপাশের এলাকার  ২০ টি স্কুলের ক্ষুদে শিল্পীরা  প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
প্রতিযোগিতার বিচারক ছিলেন শিল্পী মাসুম চিস্তি, সমীর সরকার , খাদিজা নিতু ও রায়হান আকন্দ। ছাত্রছাত্রীরা অত্যন্ত নিবিষ্ট মনে বাংলাদেশের বিভিন্ন প্রতীকের সঙ্গে শেখ হাসিনার ছবি মিলিয়ে অপূর্ব দৃশ্যপট তৈরি করে উদাহরণ সৃষ্টি করেছে। তারা দরদ দিয়ে শিখ হাসিনার বিভিন্ন ভঙ্গি ছবিতে তুলে দরেন। শিশুশিল্পীদের অভিভাবক ও বিচারকরা ছবি দেখে মুগ্ধ হন। হলি উইলস স্কুল গত কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী শিখা তার বক্তৃতায় শিশুদের আকা ছবির প্রশংসা করে বলেন, শিশুরা অত্যন্ত মনযোগ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি একেছে তা দেখে মুগ্ধ না হয়ে পারা যায়না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শিশুদের অত্যন্ত ভালবাসেন। তিনি শিশুদের মেধা ও প্রতিভা বিতাশের জন্য অনেক কিছু করেছেন। তার কারনে শিশুরা স্কুলে আনন্দময় পরিবেশ এবং বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে শিশুদের প্রতি আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী যেমন শিশুদের ভালবাসেন, তেমনি আমরাও চাই প্রধানমন্ত্রীর মতো আমরা যে যেখানে আছি সেই অবস্থায় থেকেই শিশুদের যোগ্য ও সচিতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবো। তিনি ছবি আকার পাশাপাশি শিশুদের স্কুলের পড়াশোনায় আরো বেশী মনযোগী হওয়ার আহবান জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...