নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   জেলা আওয়ামীলীগের আয়োজনে প্রধানমন্ত্রী’র ৭৭ তম জন্মদিন পালন 
দোয়া / জেলা আওয়ামীলীগের আয়োজনে প্রধানমন্ত্রী’র ৭৭ তম জন্মদিন পালন 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭৭ জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর ) বাদ আছর নারায়ণগঞ্জ শহরে ২নং রেলগেইটস্থ জেলা ও মহানগর আয়ামীলী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির মাধ্যমেই মৌলবাদের উত্থান হয়। তারা মৌলবাদকে প্রশ্চয় দেয়। অথচ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

যার সুফল বাংলার মানুষ ভোগ করছেন।তারা আরোও বলেন, আজকে জামায়াত-বিএনপি ও ইসলামী দল গুলো নারায়ণগঞ্জের বুকে সমাবেশ করে যানজট সৃষ্টি করে প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা তা বলছে। স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তারা বিপক্ষে ছিলেন। এখনো তারা প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার বিরুদ্বে কিন্তু ধারাবাহিকভাবে বিপক্ষে উৎসাহিত হচ্ছে। যারা স্বাধীনতার বিপক্ষে ছিলেন তারাই আজকে গণতন্ত্রের বিপক্ষে কাজ করছেন। আগামী দ্বাদশ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে পুনরায় শেখ হাসিনার সরকার গঠন করার প্রতিশ্রুতিবদ্ধ হবো। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো.শহিদ বাদল সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,

জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবরউদ্দিন আহম্মেদ, মিজানুর রহমান বাচ্চু, জেলা আওয়ামীলীগের সাবেক সসিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবুজাফর চৌধূরী বীরু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ইকবাল পারভেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক দপ্তর সম্পাদক এমএ রাসেল, স্বাস্থ্য সম্পাদক নিজাম আলী, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুল রহমান হেলাল সরকার, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য হোসনে আরা বাবলী, মো. শহিদুল্লা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ, জেলা শ্রমীক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. হুমায়ন কবির, জেলা শ্রমীক লীগের সাবেক যুগ্ম সম্পাধক মজিবর রহমান সহ আয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...