নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার 
গ্রেফতার / পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোট সাহেব বাড়ী এলাকার মোয়াজ্জেম মিয়ার বাড়ি ভাড়াটিয়া  মৃত আবুল হোসেন মিয়ার ছেলে সুমন (৩৮) বরিশাল জেলার বানারীপাড়া থানার চাখার এলাকার মৃত আব্দুল সোবহান মিয়ার ছেলে বিল্পব শিকদার ওরফে বিপু (৪৮) বন্দর র‌্যালীবাগান এলাকার দেলোয়ার শেখের ছেলে রাজু শেখ (৩০) ও একই এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে ইমন (৩৪)।
গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে৮টায় বন্দর উপজেলার মদনপুরস্থ এশিয়ান হাইওয়ে সংলগ্ন জনৈক জামাল মিয়ার ফলের দোকানের সামনে ও বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সোয়া ২টায় বন্দর ফায়ার সার্ভিস সংলগ্নস্থ গিয়াস উদ্দিন চৌধূরী টাওয়ারের সামনে পৃথক অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। বন্দরে পৃথক স্থান থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ।
যার মামলা নং- ১৪(১০)২৩ ও ১৫(১০)২৩। থানা সূত্রে জানাগেছে, ধামগড় ফাঁড়ি এএসআই ফরহাদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরস্থ এশিয়ান হাইওয়ে সংলগ্ন জনৈক জামাল মিয়ার ফলের দোকানের সামনে অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মদনপুর চাঁনপুর এলাকার মৃত আবুল হাসান মিয়ার ছেলে সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও বন্দর ফাঁড়ি এসআই শামীম আল মামুনসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার রাত সোয়া ২টায় বন্দর ফায়ার সার্ভিস সংলগ্ন গিয়াস উদ্দিন চৌধূরী টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ২২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বরিশাল জেলার বানারীপাড়া থানার চাখার এলাকার মৃত আব্দুল সোবহান মিয়ার ছেলে বিল্পব শিকদার ওরফে বিপু বন্দর র‌্যালীবাগান এলাকার দেলোয়ার শেখের ছেলে রাজু শেখ ও একই এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...