নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   অর্থনীতি   জমকালো আয়োজনে ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশনের মিলনমেলা
জমকালো আয়োজনে ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশনের মিলনমেলা
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ অক্টোবর) ধানমন্ডির নিউ চিয়ার্স রেস্টুরেন্টে দেড় শতাধিক সেলারদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়।
এই মিটআপে বিভিন্ন মার্কেটপ্লেসের সেলার ও মার্চেন্টরা অংশগ্রহণ করেন। এতে মূল স্পন্সর হিসেবে ছিল যাচাই ডট কম।মিলনমেলায় সেলাররা মার্কেটপ্লেসের সাথে ব্যবসা পরিচালনা করার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হয়ে জোরালো ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হক মাসুদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যাচাই ডট কম এর সিনিয়র এক্সিকিউটিভ মো. দিদারুল হাসান, আই এক্সপ্রেসের সিইও মো. তাজুল ইসলাম, ধানমন্ডি থানা ছাত্রলীগের সেক্রেটারি রাজিবুল ইসলাম বাপ্পী, অন্বেষা গার্মেন্টসের স্বত্বাধিকারী মো. শাকিল, বিজিডি অনলাইন গ্রুপের পরিচালক লায়ন শফিকুল ইসলাম, বিটেক্স সিইও সাদ্দাম হোসাইন, পিএম ওয়ান সিইও সাইদুর রহমান, দেশিফাই সিইও ইয়াসির হাসান, কাট প্রাইস সিইও মো. রায়হান।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...