নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   অর্থনীতি   উই সামিট: সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন
উই সামিট: সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

নারী উদ্যোক্তাদের ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর আয়োজনে উই সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৪ ও ১৫ অক্টোবর চলবে এই সামিট। বলা হচ্ছে, এযাবতকালের অন্যতম বড় উদ্যোক্তা সম্মেলনও এটি।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী দিনে থাকবেন ৩০ জন অতিথি। উদ্যোক্তাদের সুলভ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট প্রাপ্তি, লজিস্টিক ইকো-সিস্টেমে নিজেদের মানিয়ে নেওয়া এবং ব্যবসায় সম্প্রসারণে অর্থায়ন, ফেসবুক মার্কেটিং, ফটোগ্রাফিসহ নানান বিষয়ে পরামর্শ দেওয়া হবে। অনলাইনে চলবে ৮টি সেশন।দ্বিতীয় দিনে চলবে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে ‘ফ্যাশন শো’। এই উদ্যোক্তারাই অনুষ্ঠান মাতাবেন সাংস্কৃতিক পরিবেশনায়। সমাপনী অধিবেশনে এবার ‘জয়ী’ সম্মাননায় ভূষিত হবেন সেরা ১০ জন নারী উদ্যোক্তা। এর মধ্যে ১০ জন থাকবেন উই সদস্য। বাকি ১০ জন হবেন অন্যান্য খাত থেকে।উই সভাপতি ও ই-ক্যাব যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা বললেন, আশা করছি সম্মেলনে নারী উদ্যোক্তারা কীভাবে ক্রমেই অর্থনীতির মূল চালিকা শক্তিতে রূপান্তরিত হচ্ছেন তা তুলে ধরা হবে। দেশের মোট জনসংখ্যার ৭২ দশমিক ৮২ শতাংশ নারীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে উই আয়োজিত এই সম্মেলন নারীদের নতুন শক্তিতে আত্মপ্রত্যয়ী করে তুলবে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...