নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   অর্থনীতি   চলছে নারী উদ্যোক্তাদের লাইফ স্টাইল এক্সপো
চলছে নারী উদ্যোক্তাদের লাইফ স্টাইল এক্সপো
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

দেশিয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’তে চলছে তিন দিনব্যাপী ফ্যাশন এন্ড লাইফস্টাইল এক্সপো-২০২২।এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনের উদ্যোগে রেডিসন ব্লু’র মেজবান হলে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) থেকে এই এক্সপো শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্সপো’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম। এই এক্সপো চলবে শনিবার (১৫ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত।এদিকে আজ (শুক্রবার) এক্সপো’র দ্বিতীয় দিনে উদ্যোক্তা, ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে রেডিসনে। এক্সপোতে ঢাকা-চট্টগ্রাম ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য ৭০ জন নারী উদ্যোক্তা ও তাদের প্রিমিয়াম ব্র্যান্ড প্রতিষ্ঠান অংশ নিয়েছে।এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনের কর্ণধার মানজুমা মোরশেদ রাইজিংবিডিকে বলেন, ‘২০১৮ সাল থেকে রেডিসন ব্লুতে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানের এক্সক্লুসিভ এক্সিভিশন আয়োজন করে আমাদের প্রতিষ্ঠান । প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ফ্যাশন এন্ড লাইফ স্টাইল এক্সপো শুরু হয়েছে। এবারের আয়োজনে ঢাকা ও চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্র্যান্ড ও ফ্যাশন ডিজাইনার নারী উদ্যোক্তা ছাড়াও দুবাই, ভারত, পাকিস্তানের ফ্যাশন ডিজাইনারদের এক্সক্লুসিভ পোশাকের প্রদর্শনী রয়েছে।’তিনি আরও বলেন, ‘অর্ধশতাধিক প্রিমিয়াম ব্র্যান্ডের নারী ও পুরুষদের পোষাক, জুয়েলারি, হোম ডেকর, মেকআপ এবং লাইফস্টাইলের নানা পণ্যের প্রদর্শনী আছে এক্সপোতে। এক্সপোতে ফ্রি প্রবেশাধিকার থাকায় সবাই প্রবেশ করতে পারবেন।দেশিয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’তে চলছে তিন দিনব্যাপী ফ্যাশন এন্ড লাইফস্টাইল এক্সপো-২০২২।এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনের উদ্যোগে রেডিসন ব্লু’র মেজবান হলে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) থেকে এই এক্সপো শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্সপো’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম। এই এক্সপো চলবে শনিবার (১৫ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত।এদিকে আজ (শুক্রবার) এক্সপো’র দ্বিতীয় দিনে উদ্যোক্তা, ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে রেডিসনে। এক্সপোতে ঢাকা-চট্টগ্রাম ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে স্বনামধন্য ৭০ জন নারী উদ্যোক্তা ও তাদের প্রিমিয়াম ব্র্যান্ড প্রতিষ্ঠান অংশ নিয়েছে।এম এন্ড এম বিজনেস কমিউনিকেশনের কর্ণধার মানজুমা মোরশেদ রাইজিংবিডিকে বলেন, ‘২০১৮ সাল থেকে রেডিসন ব্লুতে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানের এক্সক্লুসিভ এক্সিভিশন আয়োজন করে আমাদের প্রতিষ্ঠান । প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ফ্যাশন এন্ড লাইফ স্টাইল এক্সপো শুরু হয়েছে। এবারের আয়োজনে ঢাকা ও চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্র্যান্ড ও ফ্যাশন ডিজাইনার নারী উদ্যোক্তা ছাড়াও দুবাই, ভারত, পাকিস্তানের ফ্যাশন ডিজাইনারদের এক্সক্লুসিভ পোশাকের প্রদর্শনী রয়েছে।’তিনি আরও বলেন, ‘অর্ধশতাধিক প্রিমিয়াম ব্র্যান্ডের নারী ও পুরুষদের পোষাক, জুয়েলারি, হোম ডেকর, মেকআপ এবং লাইফস্টাইলের নানা পণ্যের প্রদর্শনী আছে এক্সপোতে। এক্সপোতে ফ্রি প্রবেশাধিকার থাকায় সবাই প্রবেশ করতে পারবেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...