নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   ৩য় বার শ্রেষ্ঠ প্রতিবেদক মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক লিংকন
সফল কাজ / ৩য় বার শ্রেষ্ঠ প্রতিবেদক মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক লিংকন
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বাংলাদেশ সরকার অনু‌মো‌দিত স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভির সকল জেলা প্রতিনিধিদের মধ্যে এবারো শ্রেষ্ঠ প্রতিবেদক হয়েছেন সাংবাদিক সৈয়দ সিফাত আল রহমান লিংকন।

সোমবার ০৬ নভেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (০৬ নভেম্বর) রাতে কক্সবাজার ইন‌স্টি‌টিউট ও পাব‌লিক লাইব্রেরী মিলনায়ত‌নে আনন্দ উৎসব-২০২৩ এর প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজনী‌তি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে নির্বাচিত  হওয়ায় সাংবাদিক লিংকনকে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস।

জানা গেছে, প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চুলচেরা বিশ্লেষনের পর বাংলাদেশের সকল জেলা প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত করা হয়। ওইদিন ৫টি ক্যাটাগরির মধ্যে রাজনী‌তি সংবাদে শ্রেষ্ঠ প্রতিবেদকে হিসেবে *পুরষ্কৃত হন লিংকন। এরআগে তি‌নি অনুসন্ধান এবং প্রশাসন ক‌্যাটাগরী‌তে শ্রেষ্ঠ প্রতি‌বেদ‌কের সম্মান অর্জন ক‌রে‌ছেন। সৈয়দ সিফাত আল রহমান লিংকন আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানের শুরু থেকে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন। তার বাবা সৈয়দ লুৎফর রহমান ছিলেন একজন প্রবীণ সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আনন্দ টেলিভিশন এর এজিএম (এডমিন) সাইফুল ইসলাম, প্রতিষ্ঠানটির মা‌র্কেটিং বিভা‌গের বুলবুল, চল‌চ্চিত্র বিভা‌গের ব‌্যবস্থাপক, একাউন্টিং ম্যানেজার, ব্রডকাস্টিং কর্মকর্তা, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মোস্তফা কামাল তোহা, ব্যবস্থাপনা পরিচালকের ব্যাক্তিগত সচিব জাহিদ হাসানসহ সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধি ও সম্মানিত অতিথিগণ।

এদিকে, আনন্দ উৎসব-২০২৩ উপলক্ষে ০৩-০৫ ন‌ভেম্বর ৩দিন ব্যাপী নানা আয়োজন করা হ‌য়ে‌ছিল। সমাপ‌নী দি‌নে প্রাপ্তি হি‌সে‌বে এ সম্মাননা অর্জণের জন্য স্রষ্টার প্রতি শুকরিয়া করে সাংবাদিক সহযোদ্ধা, জেলা প্রশাসনের সকল সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী ব‌হি‌নী, রাজনীতিবীদ, জনপ্রতিনিগণ ও শুভাকাঙ্খীসহ নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক লিংকন।

উল্লেখ্য, সৈয়দ সিফাত আল রহমান লিংকন নারায়ণগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক সংবাদচর্চা পত্রিকার বিশেষ প্রতিবেদক ছি‌লেন, দৈ‌নিক যু‌গের চিন্তা পত্রিকায় সি‌নিয়র স্টাফ রি‌পোর্টার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। তাছাড়া মাঠ পর্যায়ের সাংবাদিকদের প্রাণের সংগঠনের প্রত্যয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...