নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   লিটলম্যাগ চর্চা’র শরৎ সংখ্যার পাঠ উন্মোচন 
উন্মোচন / লিটলম্যাগ চর্চা’র শরৎ সংখ্যার পাঠ উন্মোচন 
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

সোনারগাঁ প্রতিবেদকঃ সোনারগাঁও সাহিত্য নিকেতনে মুখপত্র লিটল ম্যাগ চর্চা’র পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সোনারগাঁও পৌর এলাকার পানাম মুন্সিরাইল  সুর্বণগ্রাম কালচারাল সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা কবি শাহেদ কায়েস, সহ সভাপতি আসমা আখতারী, প্রচার সম্পাদক মোফাখখার সাগর, সাংস্কৃতিক সম্পাদক মোয়াজ্জেনুল হক, তথ্য সম্পাদক মোকাররম সলিল,  নির্বাহী  সদস্য  এরশাদ হুসাইন অন্য, সম্মোহনী আজিবুর, সদস্য দেওয়ান শামসুর রহমান, রোকেয়া আক্তার, সালেহ জুম্মান, শাহনাজ আক্তার, এলমা মরিয়ম জুম্মি ও জান্নাতুল ফেরদৌস প্রমূখ।

সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারন সম্পাদক রবিউল হুসাইন এর সম্পাদনায় প্রকাশিত চর্চা’র শরৎ সংখ্যায় ১৪টি কবিতা, ১৪টি ছড়া ও হাতেখড়ি বিভাগে নতুনদের ৮টি ছড়া কবিতা স্থান পেয়েছে।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রত্যেকে চর্চায় প্রকাশিত স্ব স্ব লেখা পাঠ করে শোনান।

দীর্ঘদিন পর আবারও চর্চা প্রকাশিত হওয়ায় সবাই সোনারগাঁও সাহিত্য নিকেতনকে অভিনন্দন জানান।

এখন থেকে লিটলম্যাগ চর্চা  নিয়মিত প্রকাশিত হবে বলে অনুষ্ঠানে ঘোষণা দেন সোনারগাঁও সাহিত্য নিকেতন কর্তৃপক্ষ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...