নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   গাজীর বাসভবনে টাকা বিতরণের ভিডিও প্রকাশ করলেন তৈমুর : ভিডিওটি পুরনো দাবি 
অনিয়ম / গাজীর বাসভবনে টাকা বিতরণের ভিডিও প্রকাশ করলেন তৈমুর : ভিডিওটি পুরনো দাবি 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  বস্ত্র, পাঠ মন্ত্রী ও নারায়ণগঞ্জ ১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর রূপগঞ্জের বাসভবনে ভুরিভোজ করিয়ে টাকা বিলি করা হচ্ছে এমন একটি ভিডিও প্রকাশ করেছেন তৃণমূল বিএনপি’র মহাসচিব ও নারায়ণগঞ্জ ১ আসনের প্রার্থী এ‌্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তবে এই ভিডিও পুরনো বলে দাবি করেছেন গোলাম দোস্তগীর গাজীর সমর্থক টাকা বিতরণকারী আনসার আলী। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের কাছে এই ভিডিও তুলে ধরেন তৈমুর।
তিনি অভিযোগ করেন, সরকারদলীয় প্রার্থী গোলাম দস্তুগীর গাজীর গনবিরোধী বিভিন্ন কর্মকান্ডের কারণে তার নির্বাচনী অবস্থা দুর্বল দেখে তিনি এখন টাকার বিনিময়ে ভোট কিনছেন। সে কারণে গাজীর নিজ বাস ভবনে শুক্রবার ভুরিভোজ শেষে গাজী সমর্থক ও বর্তমান জেলা পরিষদের সদস্য আনসার আলী যিনি প্রকাশ্যে এই টাকা বিতরণ করছেন। যা কিনা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন‌ তি‌নি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন বলে জানান।
তৈমুর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার কমিটমেন্ট নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচন প্রভাবমুক্ত হবে, নির্বাচন শান্তিপূর্ণ হবে, ভোটার, প্রার্থী এবং ভোটকেন্দ্র নিরাপদ থাকবে এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যদি এর ব্যক্তই ঘটে ত‌বে সাধারণ মানুষ এবং প্রার্থীরা এই নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলবে। তখন দেখা যাবে শুধু নৌকার প্রার্থীরাই অন্য কোন প্রার্থীরা মাঠে নাই।
সেজন্য প্রধানমন্ত্রী এ বিষয়গুলি গুরুত্ব সাথে যদি না দেখেন সিচুয়েশন যদি একবার খারাপের দিকে যায় তার নিয়ন্ত্রণ করার খুব কঠিন হবে বলে মন্তব্য করেন।
এদিকে তৈমুর আলম খন্দকারের অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন ভিডিওতে টাকা বিতরণকারী জেলা পরিষদের সদস্য আনসার আলী। তিনি বলেন গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন্মদিন ছিল সেদিন বৃহস্পতিবার হওয়ায়  ৩০সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে মন্ত্রী গোলাম দস্তগীর রূপসীর বাসভবনে সর্বস্তরের জনগণকে খাওয়ানো হয় এবং যাতায়াত বাবদ তাদেরকে ১০০ করে টাকা দেয়া হয় বলে জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...