নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বীর শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ
শ্রদ্ধা নিবেদন / বীর শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবদীপ্ত দিন। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম করে ৩০ লক্ষ শহীদের প্রানের ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই দিনে ১৯৭১ সালে বিশ্বের বুকে বাঙালি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সেই বাংলার বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জ।
শনিবার ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে নারায়ণগঞ্জ চাষাড়ায় অবস্থিত বিজয়স্তম্ভে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রতি বছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় আজকের এই দিনটি পালন করা হয়। স্মরণ করা হয় স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের।
জাতি শ্রদ্ধা জানায় মহান স্বাধীনতার রূপকার বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতা,বুদ্ধিজীবি সহ স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগী সকল বাংলার বীর সন্তানদের।
এসময় বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি,ভবানী শংকর রায়, এড.জিয়াউর ইসলাম কাজল, নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি মনিকা আক্তার, সাবেক সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস,
যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু,সাংগঠনিক সম্পাদক ড.গাজী খায়রুজ্জামান, দপ্তর সম্পাদক ইয়াছিন ইসলাম সাকিব,মাইনুল ইসলাম মাসুম, অর্পিতা হোসেন, সুমাইয়া,প্রথম আলোর নারায়ণগঞ্জের আলোকচিত্রী দীনার মাহমুদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে কালিবাজারস্থ প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জ এর কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...