নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   উৎসব মুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ অনুষ্ঠিত
= বই উৎসব / উৎসব মুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ উৎসব মুখর পরিবেশে বন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে সোমবার (১ লা জানুয়ারি) সকাল ১০ টায়  বন্দর থানার বিশ্বনবী (সাঃ) ইসলামীয়া আলিম মাদ্রাসা, ঘারমোড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়,সোনাকান্দা উচ্চ বিদ্যালয়, সরকারি হাজী ইব্রাহীম আলম চাঁন স্কুল এন্ড কলেজ ও বাংলাদেশ নৌবাহিনী ডকইর্য়াড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, সোমবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ, কে,এম সেলিম ওসমানের নিজেস্ব অর্থায়নে নির্মিত সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে মিলাদ ও বই উৎসব অনুষ্ঠিত হয়। সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম নবী মুরাদের সভাপতিত্বে একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা কাজী নুসরাত ইয়াসমিনের সঞ্চালনায় মিলাদ ও বই উৎসব অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব  নূর হোসেন, নাসিক ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন, সমাজ সেবক আনোয়ার হোসেন কুসুম, অভিভাবক প্রতিনিধি সহিদুল হাসান মৃধা, মোঃ মাছুম, হাসান মৃধা, আলম শিক্ষিকা রুবিনা, সমাজ সেবক মনির হোসেন প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম। এ ছাড়াও একই সময়ে  বিশ্বনবী (সাঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বই বিতরন কালে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি সরদার মোহাম্মদ আবু তালেব মেম্বার, মাদ্রাসার অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম, দাতা সদস্য ইকবাল হোসেন ও শিক্ষা অনুরাগী সেলিম সরদার, শিক্ষক প্রতিনিধি হাবিবা খানম, অভিভাবক প্রতিনিধি নূর হোসেন প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...