নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   খেলাধূলা   নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ
নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

আরব আমিরাতের বিপক্ষে নামিবিয়ার হারে কপাল খুলে যায় নেদারল্যান্ডসের। বিশ্বকাপের প্রথম পর্ব থেকে শ্রীলঙ্কার পর ‘এ’ গ্রুপ থেকে তারা কোয়ালিফাই করে সুপার টুয়েলভে। আর এই ডাচদের বিপক্ষে লড়াই দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ লড়াই। হোবার্টে ২৪ অক্টোবর সোমবার সকাল ১০টায় লড়াইয়ে নামবে বাংলাদেশ-নেদারল্যান্ডস। স্থানীয় সময়ে এটি হবে দিবারাত্রির ম্যাচ। নেদারল্যান্ডস গ্রুপ রানার্সআপ হওয়ায় বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে তাদের পেয়েছে। নামিবিয়া জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন তারাই হতো। সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হতো শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের জয় দুটি করে।
সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করে সুপার টুয়েলভ। আর সমান ১টি করে যায় আমিরাত ও নামিবিয়ার। তারা বাদ পড়ে যায় প্রথম পর্ব থেকেই। এদিকে ‘বি’ গ্রুপে শুক্রবার মুখোমুখি হবে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে-স্কটল্যান্ড। সবার সমান ২ করে পয়েন্ট হওয়াতে প্রত্যেক দলেরই সুপার টুয়েলভে ওঠার সম্ভাবনা রয়েছে। যারা জিতবে তারাই যাবে বিশ্বকাপের মূল পর্বে। সুপার টুয়েলভে গ্রুপ-২ এ পড়েছে বাংলাদেশ। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের সঙ্গে সুপার টুয়েলভে মুখোমুখি হতে হচ্ছে তাদের। যেখানে আরেক দল দক্ষিণ আফ্রিকা। আর বাকি দুটির একটি নেদারল্যান্ডস ও বি গ্রুপের চ্যাম্পিয়ন দল। অল্পের জন্য বাংলাদেশ শ্রীলঙ্কাকে পায়নি। তাদের তুলোনায় নেদারল্যান্ডস সহজ প্রতিপক্ষই। তবে মাঠে সেরাটা খেলতে হবে সাকিব আল হাসানদের। তাহলে বিশ্বকাপের শুরুটা হতে পারে জয় দিয়েই।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...