নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত 
সভা অনুষ্ঠিত / রূপগঞ্জে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
রুপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শিক্ষার গুণগত মান বৃদ্ধি লক্ষ্যে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষক মন্ডলীর সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছসহ, অত্র মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাসহ আরো অনেকে।
পরে উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, স্কুল চলাকালীন বহিরাগত কোন লোক কাজ ছাড়া স্কুলের আশেপাশে এবং স্কুলের ভিতরে ঘুরাফেরা করতে পারবে না। এবং কোন ছেলে যদি স্কুলের কোন মেয়েদের ইভটিজিং করে রাস্তায় বা স্কুলের ভিতরে তাহলে সে যেই হোক না কেনো অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, এই সরকার শিক্ষা বান্ধব সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের গার্জিয়ান এবং শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। এবং শিক্ষকদের এ বিষয়টি খেয়াল রাখতে হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...