নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   অটোরিকশা সহ ৩ ছিনতাইকারী আটক
আটক / অটোরিকশা সহ ৩ ছিনতাইকারী আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের সময় ৩ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা  হলো উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি গ্রামের মোতালিবের ছেলে তাবারক(২৫), উচিতপুরা  ইউনিয়নের উচিতপুরা গ্রামের মোতালিবের ছেলে নবী হোসেন (৩০) ,  ফতেপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে মারুফ (২০)।

পুলিশের বরাতে জানাযায়, মঙ্গলবার দিবাগত রাত ৯ ঘটিকায় নরসিংদী জেলার মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের খামারদি গ্রামের অটো রিকশাচালক তোফাজ্জল (৬০) এর অটো রিক্সাটি খড়িয়া বাজার থেকে ছিনতাইকারীরা আড়াইহাজার পৌরসভার কামরাণীরচর বাজারে যাওয়ার জন্য ভাড়া নেয়।

কামরাণীরচর  বাজারে যাওয়ার পথিমধ্যে একটি ফাঁকা জায়গায় গিয়ে ছিনতাইকারীরা চালক তোফাজ্জলকে এলোপাথারী মারধর করে হাত, পা এবং মুখ বেঁধে রাস্তার ধারে ফেলে দিয়ে অটো রিক্সাটি নিয়ে যায়, ওই সময় রাস্তা দিয়ে পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় অটো রিক্সাচালক তোফাজ্জলকে দেখতে পেয়ে তাকে উদ্ধারের পর তার মুখ থেকে অটো ছিনতাইয়ের  ঘটনাটি শুনে থানা পুলিশকে অবগত করেন। ঘটনা শোনার পর তাৎক্ষণিক থানার সেকেন্ড অফিসার এস আই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে কামরানিচর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাটি সহ তিন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে অটো রিক্সাচালক তোফাজ্জল বাদী হয়ে বুধবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি আহসানুল্লাহ জানান অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...