নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   মাদক ব্যবসায় বাধা দেয়ায় সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ
হামলা / মাদক ব্যবসায় বাধা দেয়ায় সাংবাদিকের উপর হামলা, থানায় অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
রূপগঞ্জ প্রতিবেকঃ রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাহাবুবুর রহমান রনি নামে এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে গত ১৮ মার্চ সোমবার সন্ধ্যায় হাটাব সরকারী প্রথামিক বিদ্যালয়ের সামনে। এ ঘটনায় সাংবাদিক রনির স্ত্রী ঋতু আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায় হাটাবো এলাকায় মাদক ব্যবসায়ী সাব্বির ও রাশিদা বেগম ( সাব্বিরের মা) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে এলাকায় মাদকের সম্রাজ্য গড়ে তুলেছে। বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও সে জামিনে এসে আবার শুরু করে মাদক ব্যবসা।
বেশ কিছুদিন আগে কক্সবাজার থেকে বিজিবির হাতে ৫ হাজার পিছ ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে রাশিদা বেগম । এখন রাশিদা বেগমের অবর্তমানে  মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে তার ছেলে সাব্বির। গতকাল সন্ধ্যায় একই এলাকার সাংবাদিক মাহবুবুর রহমান রনি মাদক সম্রাট সাব্বিরের মাদক ব্যবসায় বাধা দিলে মাদক ব্যবসায়ীরা তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
হামলাকারীরা মাদক ব্যবসায়ী সাব্বির ও তার সহযোগী প্রাইমারি স্কুলের দপ্তরি  শামীম (২৮), বিপুল রায়হান (৩৮), বুলবুল মিয়া (৩৪), লিটন মিয়া (২৮), বিজয় মিয়া (২২)  অজ্ঞাত ৪/৫ জন মিলে তাহাদের হাতে, চাকু, চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পথরোধ করে অকথ্য ভাষায় গলিগালাজ করে। এর  প্রতিবাদ করায় তাকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় তার  ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে মাদকব্যবসায়ী ও তার সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। #
ও

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...