নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নামে চাঁদাবাজি রাসেল, শাহ আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ
থানায় অভিযোগ / কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নামে চাঁদাবাজি রাসেল, শাহ আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় নারায়ণগঞ্জের বন্দরে শেখ রাসেল(৪৮) ও শাহ আলম চিশতী(৫২)নামে কথিত দুই ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শনিবার ( ৩১ আগষ্ট) দুপুরে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির স্থানীয় পর্যায়ের নেতা হাফিজুর রহমান খোকা বাদী হয়ে ওই অভিযোগটি দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়,বন্দর শাহী মসজিদ এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে শেখ রাসেল ও বন্দর ধামগড় ইউনিয়নের চৈরার বাড়ি গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে শাহ আলম চিশতি আইন অমান্যকারী লোক।

দীর্ঘ দিন ধরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার চালিয়ে আসছে। বিগত দিনে আওয়ামীলীগের শাসনামলে রাসেল তার নামের আগে শেখ ব্যবহার করে দূর্ণীতি,চাঁদাবাজীসহ নানা অপকর্ম করে আসছিল। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তারা উভয়েই দল বদল করে বিএনপি’র ব্যানারে সম্পৃক্ত হওয়ার জন্য পাঁয়তারা করে আসছে।

ইদানীং তারা বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নামে দেদারছে চাঁদাবাজী করে বেড়ায়। বিষযটি জানার পর সমিতির কর্মকর্তারা তাদেরকে বাধা প্রদান করলে এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামীলীগের দোসর শেখ রাসেল ও শাহ আলম চিশতী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে সাইবার ক্রাইম অপরাধ করেছে। এমতাবস্থায় উপায়ন্তর না পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানার সরনাপন্ন হন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...