নারায়ণগঞ্জ  বুধবার | ১০ই জুন, ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ২৩শে জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা   |   ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অটো চালকের মৃত্যু গ্রেপ্তার-১   |   বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন মাসুদুজ্জামান   |   সরকারি দলের অংক, আইভীর ভবিষ্যৎ – দর্পণ কবীর   |   আইভী মাস্টার পিস ! মুক্ত বিহঙ্গ – এ্যাডঃ বিলকিস ঝর্না   |   নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙ্গে মালামাল চুরি   |   নজরদারি চালাতে আইভীর বাড়ির সামনে পুলিশের সিসি ক্যামেরা   |   বিশুদ্ধ পানি সরবারহে আধুনিক শোধনাগার স্থাপনে চীনের সাথে সাখাওয়াতের সাক্ষাৎ   |   মুঘল স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন    |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা
 প্রচ্ছদ   ধর্ম   লোকনাথ গীতা শিক্ষালয়ের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
উ দ্বো ধ ন / লোকনাথ গীতা শিক্ষালয়ের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সনাতন ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার প্রসারের লক্ষ্যে নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের উদ্বোধন, গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পুরস্কার বিতরণীসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোকনাথ গীতা শিক্ষালয়, দেওভোগ, নারায়ণগঞ্জের তত্ত্বাবধায়ক ও পরিচালক এবং বাংলাদেশ গীতা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি প্রদীপ সরকারের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সনাতন ধর্মীয় শিক্ষা বিস্তার এবং নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তোলা। আয়োজকরা জানান, আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ঢাকার তত্ত্বাবধানে এ গীতা শিক্ষালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ নবগঠিত স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে দিনব্যাপী জমকালো আয়োজন উপভোগ করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র গীতা পাঠ, লোকনাথ গীতা শিক্ষালয় শুভ উদ্বোধন, শিক্ষার্থীদের গীতা দান, সৌন্দর্য বর্জন কল্পে টি-শার্ট ক্যাপ বিতরণ, শিশু-কিশোরদের সমবেত গীতা পাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান, শিশু কিশোরদের সঙ্গীতানুষ্ঠান, প্রসাদ বিতরণ, মায়েদের উলুধ্বনি, শৃঙ্খধ্বনি ও চেয়ার খেলা প্রতিযোগিতা, এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে দেওভোগ আখড়া মন্দির প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুশীল দাস। প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার। গীতা শিক্ষালয় উদ্ভোদন করেন, পরম পূজ্যপাদ স্বামী একনাথা ননন্দজী মহারাজ, শ্রী শ্যামল চক্রবর্তী, শ্রী অনিল চক্রবর্তী ও দীপংকর চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশু-কিশোরদের সঠিক ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, অধ্যাপক হীরেচন্দ্রনাথ বিশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক অসীম সরকার। সভাপতি বাংলাদেশ গীতা পরিষদ, শ্রী বিজয় চন্দ্র দাস। সাধারণ সম্পাদক বাংলাদেশ গীতা পরিষদ, শ্রী বিজয় কান্তি ধর। সভাপতি মহাতীর্থ নাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটি, শ্রী সরোজ কুমার সাহা। সাবেক ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নারায়ণগঞ্জ, শ্রী পরিতোষ কান্তি সাহা। উপদেষ্টা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা, শ্রী প্রবীর কুমার সাহা। সাধারণ সম্পাদক মহাতীর্থ নাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটির,শ্রী তাপস কর্মকার। সভাপতি মন্ডলী সদস্য বাংলাদেশ গীতা পরিষদ, শ্রী ফনি ভূষন বিশ্বাস। যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির, শ্রী বিমল চক্রবর্তী। যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির, শ্রী গৌর মোহন দাস। সেমিনার বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, শ্রী গোবিন্দ লাল সরকার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, বাংলাদেশ পূজা পরিশোধ নারায়ণগঞ্জ জেলার সহ- সভাপতি তিলোত্তমা দাস, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর, শ্রী বিষ্ণুপদক সাহা। মহানগর পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সাংবাদিক উত্তম সাহা, সাংগঠনিক সম্পাদক শ্রী কৃষ্ণা আচার্য,জেলার প্রচার সম্পাদক শ্রী তপন গোপ সাধু।বন্দর উপজেলার পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বিশ্বাস,  সতসংঘ এবং পূজা পরিষদের নেতা শ্রী বিশ্বজিৎ সাহা সহ জেলা ও মহানগর পূজা পরিষদের অনান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...