নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার
 প্রচ্ছদ   আলোকিত মুখ   সনমান্দি হাসান খান বিদ্যালয়ের দ্বিতীয়বারের মতো সভাপতি রোকেয়া আক্তার
সনমান্দি হাসান খান বিদ্যালয়ের দ্বিতীয়বারের মতো সভাপতি রোকেয়া আক্তার
  আলোকিত মুখ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ের (এডহক) সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন নারী উদ্যোক্তা ও শিক্ষানুরাগী রোকেয়া আক্তার।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান রোকেয়া আক্তারকে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করে আনুষ্ঠানিক চিঠি ইস্যু করেন।

পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন—প্রতিষ্ঠানটির শিক্ষক আলী হোসেন এবং অভিভাবক সদস্য নুরুজ্জামান স্বপন। এ কমিটির মেয়াদ হবে ছয় মাস।
উল্লেখ্য, রোকেয়া আক্তার বিদ্যালয়টির সাবেক সভাপতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের রূপকার, বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান মনিরের সহধর্মিণী।


গত ৮ এপ্রিল সোনারগাঁয়ের মাননীয় সংসদ সদস্য জননেতা আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া আক্তারকে সভাপতি করার প্রস্তাব দিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বরাবর চিঠি প্রেরণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসক সেই প্রস্তাব ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রেরণ করলে আজ চূড়ান্তভাবে তাঁকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
সভাপতি নির্বাচিত হওয়ার পর রোকেয়া আক্তার মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা ও শিক্ষার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, পূর্বের ন্যায় দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগসহ সব ধরনের সুবিধা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...