নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আলোকিত মুখ   পিয়ন অফিস খোলেন ৮টায়, কর্মকর্তারা আসেন দেরিতে
পিয়ন অফিস খোলেন ৮টায়, কর্মকর্তারা আসেন দেরিতে
  আলোকিত মুখ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় ও যানযট নিরসনের জন্য সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টার পরিবর্তে ৮ টায় করা হয়েছে। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও আসছেন না অনেক কর্মকর্তারা। নিজ নিজ দপ্তরের পিওন দিয়ে দপ্তর খুলে রাখছেন তারা। এতে করে সাধারণ মানুষ সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন।এদিকে নির্ধারিত সময়ের পর অফিসে আসার কারণ জানতে চাইলে নানান অজুহাত দাঁড় করাচ্ছেন কর্মকর্তারা।বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের গিয়ে এমন চিত্রই দেখা গেছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মূল গেইট খোলা হয়েছে সকাল ৯টায়। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ। তিনি অফিস করছেন না। এছাড়া সকাল সাড়ে ৯টায় দিকেও আসেননি উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তর প্রকৌশলী, সমবায় কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা। এসব দপ্তরের দু একজন পিয়ন ও অফিস সহকারী ছাড়া অন্য কর্মকর্তাদের নির্ধারিত সময়ে অফিসে আসতে দেখা যায়নি।স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সদর উপজেলা কার্যালয়ের কার্যসহকারী মনিরুজ্জামান এসেছেন সকাল ৮টা ২৭ মিনিটে। তিনি জানান, উপজেলা প্রকৌশলী হয়তো ফিল্ড ভিজিটে আছেন।উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী নুরুল ইসলামের কাছে মৎস্য কর্মকর্তা কখন আসবেন জানতে চাইলে তিনি বলেন ‘স্যার কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...