নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   ভিক্টোরিয়া হাসপাতালে গ্যাসের লিকেজে এ্যাম্বুলেন্সে বিস্ফোরণে আগুন দগ্ধ ২
বিস্ফোরণ আগুন ভিক্টোরিয়া হাসপাতালে গ্যাসের লিকেজে এ্যাম্বুলেন্সে বিস্ফোরণে আগুন দগ্ধ ২
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায় হাসপাতালের সামনে গ্যাসের লিকেজ থেকে একটি এ্যাম্বুলেন্সে বিস্ফোরণ থেকে আগুনে এক নারী সহ দুই জন দগ্ধ হয়েছে। দগ্ধদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

 

খবরপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- এ্যাম্বুলেন্স যাত্রী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার মনোয়ারা বেগম ও এ্যাম্বুলেন্স চালক বিজয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের মনোয়ারা বেগম অসুস্থ নাতিকে নিয়ে জেনারেল হাসপাতালে নিয়ে আসে। শিশুটির অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। পরে ভাড়া করা এ্যাম্বুলেন্সে ওঠার সময় লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ থেকে এ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। হাসপাতালে রোগী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এতে এ্যাম্বুলেন্স চালক বিজয়ের হাত ও শরীরের অংশ মনোয়ারা বেগম শরীরের ডান পাশের অংশ দগ্ধ হয়। পরে তাদেরকে দু’জনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। খবরপেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জহিরুল ইসলাম বলেন, এ্যাম্বুলেন্সটি বেসরকারী ভাড়া করা। কীভাবে এই আগুনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...