নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো মহানগর মহিলা দল
প্রতিষ্ঠা বার্ষিকী / কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো মহানগর মহিলা দল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে হোসিয়ারী কমিউনিটি সেন্টারে মহিলা দল নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহিলা দল মহানগরের সভাপতি দিলারা মাসুদ ময়নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরের সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি এড. সাখাওয়াত বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। নারীদেরকে আমাদের উন্নয়নের প্রধান অশিংদার হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের উন্নয়নের জন্য কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াও তার শাসনামলে নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করেছিলেন।
তিনি আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে যে নির্বাচন হবে সেখানে নারীদের ভূমিকা অনেক। কারন দেশের জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। আগামীতে যত কমিটি গঠিত হবে সকল কমিটিতে নারীদেরকে ৩০ ভাগ হারে রাখতে হবে। নারীরা যাদেরকে ভোট দিবে তারাই বিজয়ী হবে। এই অর্ধেক ভোট বিএনপির পক্ষে আনার জন্য মহিলা দলের নেত্রীদেরকে ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।


প্রধান বক্তা এড. টিপু তার বক্তব্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলাদেরকে স্বাবলম্বী ও রাজনীতির সাথে সম্পৃক্ত করার জন্য এ দলের সৃষ্টি করেছিলেন। ঠিক তেমনি বেগম খালেদা জিয়া মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছিলেন। অথচ তিনি মিথ্যা মামলায় জেল খেটেছেন কিন্তু আপোষ করেননি। আপনারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সচেতন থাকুন। যদি আপনারা সচেতন হন তাহলে বাংলাদেশে কোন ফ্যাসিস্টের জন্ম হবেনা।
বক্তব্য শেষে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করেন আগত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগরের সাবেক সভানেত্রী রাশিদা জামাল, জেলার সাংগঠনিক সম্পাদক শেফালি রানী, মহানগরের সাংগঠনিক সম্পাদক নাহার সুলতানা, লিপি আক্তার, ১৮নং মুক্তা বেগম, পলি বেগম, দিপালী রানী, শেফালী সহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...