নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   রেলওয়ের পুকুরে আরগারা দিয়ে ভরাট | দখলের অভিযোগ
রেলওয়ের পুকুরে আরগারা দিয়ে ভরাট | দখলের অভিযোগ
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দরে মদনগঞ্জ-নরসিংদী রেল সড়কের পশ্চিম হাজীপুর এলাকায় রেলওয়ের পুকুর অরগারা দিয়ে বালু ফেলে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় ভ‚মিদস্যু মনিক হোসেনের বিরুদ্ধে। গত কয়েক দিন ধরে বালু ফেলে এ জমি দখল করে নেওয়া হচ্ছে বলে জানান এলাকাবাসী। রেলওয়ের পুকুর নিজের দাবি করে বালু ফেলে ভরাট করছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে এসব জমি দখল হয়ে যাচ্ছে। লিজ দেওয়া না হলেও তাদের সঙ্গে আর্থিক লেনদেনের কারণে বেহাত জমি উদ্ধারের তৎপরতা নেই। জানা যায়, মদনগঞ্জ-নরসিংদী রেল সড়কে বাংলাদেশ রেলওয়ের জমি রেললাইন থেকে দুই পাশে ১২০ ফিট চওড়া। কোথাও কোথাও ৪০০ ফিট রয়েছে। তবে রেল স্টেশন এলাকায় ২ হাজার ফিট এলাকা জুড়ে জমি রয়েছে।  বাণিজ্যিক লিজ অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কৃষি লিজও বন্ধ রয়েছে। কৃষি লিজ নিয়ে শুধু কৃষি আবাদ করতে পারবেন। শ্রেণি পরিবর্তন করে কেউ রাস্তা, বিপণিবিতান, পাকা কোনো স্থাপনা, মার্কেট নির্মাণ বা দেওয়াল দিয়ে দখলে নেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো করে থাকলে সবই অবৈধ দখলদার হিসেবে গণ্য হবেন। বর্তমানে মদনগঞ্জ থেকে নরসিংদী সড়কে সব দখলদারই অবৈধ হিসেবে দখলে আছে।
সরজমিনে ঐ এলাকায় গিয়ে দেখা যায়, পশ্চিম হাজীপুর এলাকায় রেলওয়ের পুকুর অরগারা দিয়ে বালু ফেলে দখল করছেন স্থানীয় ভ‚মিদস্যু মানিক হোসেন রেলওয়ে থেকে কোনো প্রকার লিজ না নিয়েই তিনি দখল করছেন।
অভিযুক্ত মনিক হোসেন বলেন, আমার নিজস্ব জায়গায় আরগারা দিয়ে বালু বরাট করছি তবে পাশে রেলওয়ের জায়গা আছে। বাংলাদেশ রেওলয়ের অতিরিক্ত সচিব (আইন ও ভ‚মি) মো: ফারুকুজ্জামান বলেন, মদনগঞ্জ-নরসিংদী সড়কটি রেলওয়ের পরিত্যক্ত থাকায় দখলদাররা দখল করেছে। অবৈধ দখল দারদের শিগিরই দখল মুক্ত করা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...