নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   আদমপুরে রাস্তা না থাকায় চরম দুর্ভোগে মানুষ | কাজ ধরেও ১০ বছরে শেষ করেনি !
আদমপুরে রাস্তা না থাকায় চরম দুর্ভোগে মানুষ | কাজ ধরেও ১০ বছরে শেষ করেনি !
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
সহিদুল ইসলাম শিপু – বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকার মানুষের যোগাযোগের রাস্তা না থাকায় দুর্ভোগে পড়েছে এ এলাকার হাজারো জনগণ। এ এলাকায় বিদ্যুতের আলোয় আলোকিত হলেও অন্ধকারাচ্ছন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। সড়ক উন্নয়ন না হওয়ায় এ অ লের শিক্ষা, স্বাস্থ্যসহ মুখ থুবরে পড়েছে এলাকার সার্বিক উন্নয়ন। উন্নয়ন বি ত অবহেলিত জনপথের নাম এখন আদমপুর এলাকা। একাধিক বার রাস্তার কাজ দরা হলেও ১০ বছরেও শেষ করতে পারেনি। উপজেলার তথ্য মতে একাধিক বার রাস্তার টেন্ডার হলেও তা ঠিকাদার পতিষ্ঠান কিছু কাজ করেই তা বন্ধ করে দেয়।
এদিকে নামমাত্র যে কাঁচা রাস্তাটি রয়েছে তারও কন্টেকটারদের মাটি কাটার কারনে বেহাল দশা। ২ কিলোমিটার এই সড়কে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। বৃষ্টি হলে এ রাস্তার মাঝপথে খালে পরিনত হলে নৌকা দিয়ে পার হতে হয় এবং কাঁদা পানিতে চলাচলকারী মানুষকে জনদুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ কাঁচা রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় নিয়মিত চরম ভোগান্তীতে পড়ছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, এ কাঁচা রাস্তা শুস্ক মৌসুমে ধূলাবালি আর বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোটা পড়ার পরেই কাঁদা পানিতে একাকার হয়ে যায়। প্রচন্ড এ কাঁদায় চলতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে গন্তব্যে যাবার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়। শিক্ষার্থীরা সময় মতো স্কুল কলেজে যেতে পারে না। আমরা ইউপি চেয়ারম্যান এবং মেম্বারের কাছে আবেদন জানালেও রাস্তার কোনো উন্নয়ন হয়নি।
 হাজী মোহাম্মদ আলী, আমির হোসেন, সেলিম মিয়াসহ এলাকার একাধিক ব্যক্তি বলেন, কতো রাস্তাই তো ঠিক হয়, কিন্তু আমাদের এ রাস্তাটা পাকা হচ্ছে না কেন, বলতে পারেন? তারা আরো জানান, গ্রামের সন্তান সম্ভাবনা প্রসূতিদের সময়মতো গাড়ী না পাওয়ায় হাসপাতালে নেয়া কঠিন হয়ে পড়ে। বৃষ্টির ফোটা পড়ার পরেই কাঁদা পানিতে একাকার হয়ে যায় যার ফলে মসজিদের মুসলিরাও ঠিকমত মসজিদে আসতে পারে না। এব্যপারে ৪ ৫ ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি বেগম, ৬নং ওয়ার্ডের মেম্বার কামরুল হাছান জজ মিয়া, ৫নং ওয়ার্ডের মেম্বার মোকবুল হোসেন বলেন, এ রাস্তার ৮৭ লক্ষ টাকার টেন্ডার হয়েছে এবং কাজও দরেছিলো কিন্তু মোবারক হোসেন তার ছেলে প্রভাব খাটিয়ে এরাস্তার কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি রাস্তা তাদের জমির উপরদিয়ে যাচ্ছে কিন্তু রাস্তা যে জায়গার উপর দিয়ে হচ্ছে তা সরকারি খাসজমি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...