নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   শিক্ষা   সোনারগাঁ সরকারি কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা
সোনারগাঁ সরকারি কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার সকালে সোনারগাঁ সরকারি কলেজের অনার্স ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন সোনারগাঁ সংঘ। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) সিদ্দিক জুবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল হাসপাতালের নিওরোলজী বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম ও সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফউজ্জামান অপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার যথেষ্ঠ কাজ করে যাচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষার মান উন্নয়নের কারনে সোনারগাঁয়ের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ভাল ফলাফল অর্জিত হচ্ছে।
আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক দীল আফরোজ, মোঃ সুলতান আহম্মেদ, মোঃ লুৎফর রহমান, মনজ কুমার ওজা, নিলুফার ইয়াসমিন, সোহেলী আসমা, শেখ মোহাম্মদ আলী আক্কাছ, আল মামুন সিকদার, হোসনেয়ারা পান্না, জান্নাতুল ফেরদৌসী, মোগরাপাড়া এইচজিজিএস সরকারি স্মৃতি বিদ্যায়তনের শিক্ষক জহিরুল ইসলাম, রোজদুল হক, আবু জিহাদি, শ্যামা চন্দ্র দাস, মোঃ নুর হোসেন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...