নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   সংস্কৃতি   ফারদিন হত্যা নিয়ে মানুষের কৌতুহল আছে | প্রশিক্ষনের বিকল্প নেই – পুলিশ সুপার
ফারদিন হত্যা নিয়ে মানুষের কৌতুহল আছে | প্রশিক্ষনের বিকল্প নেই – পুলিশ সুপার
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর রিপোর্টঃ নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল বলেছেন, বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করার কোন বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের প্রশিক্ষন জরুরী। তিনি সংবাদ পরিবেশনের বিষয় বলতে গিয়ে বলেন যেমন বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে বুয়েট ছাত্র ফারদিন খুন নয় আত্মহত্যা করেছে । আসলে মানুষের এ হত্যা নিয়ে কৌতুহল আছে। আমরা পুলিশ একটা প্রফশনে আছি, আপনারা সাংবাদিকরাও একটা প্রফেশনে আছেন, আমাদের উভয়েরই লক্ষ্য দেশকে প্রগতিশীল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। সেই লক্ষে আমরা একসাথে কাজ করে যাব। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী কনফারেন্স রুমে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে দুইদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরন অনুষ্ঠানে পুলিশ সুপার এসব কথা বলেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিয়র সাংবাদিক আবদুস সালামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহন করেন পিআইবি সিনিয়র ট্রেনার শেখ মজলিশ ফুয়াদ, দুইদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষনের প্রশিক্ষক ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক রাহাদ মিনহাজ, ডেইলী সান পত্রিকার বার্তা সম্পাদক জিয়াউর রহমান, দৈনিক সংবাদের চীপ রিপোর্টার সালাম জুবায়ের।  এ প্রশিক্ষন কর্মশালায় নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
অনুষ্ঠান শেষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সিনিয়র ট্রেনার শেখ মজলিশ ফুয়াদ বলেন, আমাদের দেশটাকে ভালবাসতে হবে।  আমরা বিশ্বাশ করি পিআইবির এ প্রশিক্ষন আপনাদের পেশাগত জীবনে কাজে আসবে।
নারায়ণগঞ্জের এ প্রশিক্ষন সাফল্যমন্ডীত হয়েছে। তিনি সবাইকে এমন একটি সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...