নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   চালের দাম কেজিতে ৪ টাকা কমলো
চালের দাম কেজিতে ৪ টাকা কমলো
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে চালের দাম কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা কমেছে। ওএমএস আর খাদ্যবান্ধব চাল খোলা বাজারে বিক্রি হওয়ায় দাম কমে গেছে, বলছেন চাল ব্যবসায়ীরা।এদিকে চালের দাম কম পাওয়াতে খুশি সাধারণ ক্রেতারা।মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে হিলি চাল বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগের দামের তুলনায় ৪ থেকে ৫ টাকা কেজিতে দাম কমেছে। ৬৮ টাকার মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৪ টাকা দরে। ৫৯ টাকার স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা দরে। ৫৪ টাকার গুটি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।হিলি বাজারে চাল কিনতে আসা জাহাঙ্গীর আলম বলেন, বাজারে চালের দাম অনেকটাই কমে গেছে। গত সপ্তাহের তুলনায় আজ ৪ টাকা কম দামে কিনতে পারলাম।একজন ভ্যানচালক রাব্বানী বলেন, ওএমএস’র চাল ৩০ টাকা কেজিতে কিনতে পারছি। এতে আমাদের মতো গরীব মানুষের অনেক উপকার হচ্ছে। ওএমএস’র চালগুলো খুবই সুন্দর, খেতে কোন সমস্যা হচ্ছে না। আজকে ওএমএস’র চাল কিনতে সুযোগ পাইনি। তাই বাজার থেকে ৫০ টাকা কেজি দরে চাল কিনতে হলো।হিলি বাজারের চাল ব্যবসায়ী সুব্রত কুণ্ডু বলেন, খোলা বাজারে ওএমএস’র ও খাদ্যবান্ধব চাল কম দামে পাওয়ায় বেচাবিক্রি অনেক কমে গেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ থেকে ৫ টাকা চালের দাম কমে গেছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...