নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শিক্ষা   হাই স্কুলের শিক্ষক হেনার চাকুরীচ্যুত’র আদেশের বিরুদ্ধে মামলা | প্রধান শিক্ষক সহ ১৫ শোকজ
হাই স্কুলের শিক্ষক হেনার চাকুরীচ্যুত’র আদেশের বিরুদ্ধে মামলা | প্রধান শিক্ষক সহ ১৫ শোকজ
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক হোসনে আরা হেনার চাকুরীচ্যুত’র আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভূইয়া সহ গভর্নিং বডির সকল সদস্যদের কারন দর্শানোর নির্দেশনা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ আনিসুজ্জামান। গতকাল রোববার এই আদেশ প্রেরণ করেন।
বাদী হোসনে আরা হেনা জানান, তিনি বিধি মোতাবেক নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে ২০১৪ সাল থেকে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়। গত ২১নভেম্বর প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভ‚ইয়া তাকে স্কুলে প্রবেশ করতে নিষেধ করেন এবং তাকে মৌখিকভাবে জানানো হয় চাকুরীচ্যুৎ করা হয়েছে। তিনি বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী সে ব্যবস্থাপনা বিভাগে নিবন্ধিত শিক্ষক। নিয়ম অনুযায়ী তাকে স্কুলে আসার ক্ষেত্রে প্রধান শিক্ষক অন্যায়ভাবে বাধার সৃষ্টি করছে। মামলার নোটিশ প্রাপ্তির পর প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালতে মামলা হয়েছে। তাই আদালতের মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি হবে বলে তিনি মনে করেন। এদিকে এ মামলায় গভর্নিং বডির সভাপতি চন্দন শীল সহ মোট ১৫ জনকে বিবাদী করা হয়েছে। মামলায় প্রধান শিক্ষক সহ গভর্নিং বডির সদস্য আব্দুর রহিম, মাহবুবুর রহমান, সুলতানা ফাতেমা জান্নাতি, সরকার আলম, ওয়াহিদ সাদত বাবু, দেলোয়ারা বেগম মায়া, আবদুস সালাম, এহসানুল হক নিপু, কমল কান্তি সাহা, চেয়ারম্যান-মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সচিব- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ ও মহাপরিচালক-মাউশি কে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে গভর্নিং বডির সদস্য আবদুস সালাম জানান, তিনি আদালতের আদেশ পেয়েছেন। বিধি মোতাবেক জবাব প্রদান করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...