নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শিক্ষা   মায়াদ্বীপে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মায়াদ্বীপে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় চারদিকে মেঘনা নদী বেষ্টিত চর মায়াদ্বীপের জেলে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘সুবর্ণগ্রাম মায়াদ্বীপ শিশু পাঠশালা’র ১৩০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। ১৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় শিক্ষার্থীদের মাঝে ইনার হুইল ক্লাব অব বারিধারা’র উদ্যোগে স্কুল ব্যাগ ও স্যান্ডেল বিতরণ করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ইনার হুইল ক্লাব অব বারিধারা’র সভাপতি মেরিনা মুস্তাফা, কোষাধ্যক্ষ তাহমিনা চৌধুরী, আইএসও রাবেয়া আহমেদ চামেলী, ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র সভাপতি নাসিমা আলম, ‘ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর’-এর সভাপতি লিপি আক্তার, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েস, সাংবাদিক গাজী আলমগীর, সোনারগাঁ থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ ফিরোজ আহমেদ, সুবর্ণগ্রাম মায়াদ্বীপ শিশু পাঠশালা’র শিক্ষক সুবেদা আক্তার, আতিকুর রহমান মিঠু প্রমুখ। মানবিক এই কার্যক্রমে সহযোগিতা করে স্থানীয় সংগঠন ‘সুবর্ণগ্রাম ফাউন্ডেশন।’‘ইনার হুইল ক্লাব অব বারিধারা’র সভাপতি মেরিনা মুস্তাফা স্কুলের শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি কোমলমতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। শাহেদ কায়েস ‘ইনার হুইল ক্লাব অব বারিধারা’কে তাদের এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য মানবিক সহায়তা দান নয়, এটি সুবিধাবঞ্চিত মানুষের অধিকার। আমাদের সবার তাঁদের পাশে দাঁড়ানো উচিত।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...