নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   রাস্তা দখল করে প্রভাবশালীদের অবৈধ দোকান স্থাপন
রাস্তা দখল করে প্রভাবশালীদের অবৈধ দোকান স্থাপন
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার খালপাড়ের রাস্থাটি প্রভাবশালী ব্যাক্তিদের অবৈধ দখলে। রাস্তা দখল করে পেশাজীবি সংগঠন নামে একটি অরাজনৈতিক ক্লাব, মুদি দোকান, অটো গ্যারেজ, পিঠার দোকান, চায়ের দোকান, পানের দোকান দিয়ে অবাধে ব্যবসা করে আসছে একটি মহল। এ রাস্তাটি ৩০ফিট প্রশস্ত হওয়ার কথা থাকলেও অদৃশ্য শক্তিতে বর্তমানে রাস্তাটি অর্ধ নির্মিত অবস্থায় রয়েছে। নাসিক ওই রাস্তাটি নিয়ে বিভিন্ন সময়ে উন্নয়ণমুলক প্ল্যান করলেও বাস্তবিক তা আর ফলায়িত হয়না। নাসিকের এই গাফিলতির সুযোগে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে দখল করে গড়ে তুলেছে অবৈধ দোকান ও গ্যারেজ। ১৫ ফেব্রæয়ারী (বুধবার) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, শাহীমসজিদ খালপাড় এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তার একপাশ দখল করে পেশাজীবি সংগঠন নামে একটি অরাজনৈতিক ক্লাব, মুদি দোকান, অটো গ্যারেজ, পিঠার দোকান, চায়ের দোকান, পানের দোকান। এ অবৈধ দখলিরা হলেন, নারায়ণগঞ্জ মহানগর ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সালাউদ্দিন মিয়া, পেশাজীবি সংগঠনের সভাপতি আমান মিয়া, সামসু মিয়ার পিঠার দোকান, শংকরের পানের দোকান, কাউছারের চায়ের দোকান ও সব্জী দোকান। দীর্ঘদিন ধরে এই অবৈধ দোকানীরা অদৃশ্য শক্তির ইশারায় স্থাপন তৈরি করে ব্যবসা করে আসছে। সালাউদ্দি মিয়া নাসিক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর কাছের লোক হওয়ায় একাধিকবার এ অবৈধ দখল দারদের উচ্ছেদের কথা বলেও কোন লাভ হয়নি বলে জানান এলাকা বাসী। নাসিকের গাফিলতির কারনে অবৈধ দোকানীরা তাদের পৈত্রিক সম্পত্তী মনে করে দেদারসে ব্যবসা করে যাচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। বৃদ্ধি পাচ্ছে কিশোর গ্যাং ও মাদক সেবীদের আড্ডাস্থল। এই অবৈধ দোকানীদের উচ্ছেদ করলেই এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অনেকাংশে অপরাধ প্রবনতা কমে আসবে বলে মনে করছে এলাকা বাসী। এ ব্যাপারে নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর মো: শাহিন মিয়া বলেন, শাহীমসজিদ এলাকার খালপাড়ের রাস্থাটি নিয়ে আমি মেয়র মহোদ্বয়ের সাথে আলাপ করে অবৈধ দখল দারদের উচ্ছেদের ব্যবস্থা করবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...