নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   দুই সহদোরকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা,চাচাতো ভাই সহ ৯ জনকে আসামী করে মামলা
দুই সহদোরকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা,চাচাতো ভাই সহ ৯ জনকে আসামী করে মামলা
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা , চাচাতো ভাইসহ নয়জনকে আসানি করে থানায় মামলা করেছেন বোন শামসুন্নাহার।সোমবার ( ২৭ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করা হয়। তবে ঘটনার ছত্রিশ ঘন্টা সময় পেরিয়ে গেলেও অভিযুক্ত কোন আসামীকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা ও এলাকাবাসী।  এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম জানিয়েছেন, নিহত দুই সহদরের বড় বোন শামসুন্নাহার বাদী হয়ে দায়ের করা মামলায় চাচা মহিউদ্দিন , তার ছেলে মোস্তফা , মামুন , মফিজুর রহমান , মারুফসহ নয়জনকে আসামি করা হয়েছে ৷ মামলায় উল্লেখ করা হয়েছে জমি সক্রান্ত বিরোধের জের ধরে পুর্বপরিকল্পিতভাবে আসলাম সানি , সফিকুল ইসলাম রনি এবং রফিকুল ইসলামকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করা হয় । এতে ঘটনাস্থলে দুই ভাই আসলাম সানি ও সফিকুল ইসলাম রনি মারা যান। রফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । বিকেলে নিহত দুই ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের পর নিজ সোনারগাঁয়ের কাঁচপুরে খাসপাড়ার পাঁচপাড়া এলাকায় বাড়িতে আনা হয় । সন্ধ্যার পর স্থানীয় একটি কবরস্থানে তাদের দাফন করা হয়। পুলিশ জানিয়েছে , ঘটনার পর থেকে নিহতদের চাচা মহিউদ্দিন ও তার ছেলে নিহতদের চাচাতো ভাই মো . মোস্তফা ( ৪০ ) , মামুন হোসেন ( ৩৫ ) , মফিজুল ইসলাম ( ২৫ ) , মারুফ ( ১৮ ) পলাতক রয়েছেন । উল্লেখ্য, গত রোববার দুপুরেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমির বিরোধে চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ব্যবসায়ী আসলাম সানি ( ৫০ ) ও তার ছোটভাই সফিকুল ইসলাম রনি ( ৩০ ) । গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের আরেক ভাই রফিকুল ইসলাম ( ৪০ ) । তারা উপজেলার কাঁচপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাসপাড়ার পাঁচপাড়া এলাকার প্রয়াত মো . সানাউল্লাহ’র ছেলে । হতাহত ও অভিযুক্তদের বাড়ির সামনের একটি ডোবার মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় ১০ বছর ধরে বিরোধ চলছিল । রোববার সেই খালের সঙ্গে সরকারি একটি নালায় সংযোগ দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডতার একপর্যায়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...