নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   শিক্ষা   সুবর্ণগ্রাম বেদেবহর ভাসমান পাঠশালায় শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
সুবর্ণগ্রাম বেদেবহর ভাসমান পাঠশালায় শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাধীন মেনীখালি তীরে সাহাপুরে অবস্থিত বেদে সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ‘সুবর্ণগ্রাম বেদেবহর ভাসমান পাঠশালা’র ৫০ জন শিক্ষার্থীর মাঝে ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র উদ্যোগে স্কুল ব্যাগ ও স্যান্ডেল বিতরণ করা হয়েছে এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শনিবার ২৫ মার্চ সকালে এ কর্মসচী পালন করা হয়।এই সময় উপস্থিত ছিলেন ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র সভাপতি নাসিমা আলম, আইএসও নাহিন সারাহাত আলম, ‘ইনার হুইল ক্লাব অব মোহাম্মদপুর’-এর সভাপতি লিপি আক্তার, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি ও মানবাধিকার কর্মী শাহেদ কায়েস, ‘সুবর্ণগ্রাম বেদেবহর ভাসমান পাঠশালা’র শিক্ষক লতা মাহমুদ, মীম আক্তার, মো. রাসেদ প্রমুখ। মানবিক এই কার্যক্রমে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল স্থানীয় সংগঠন ‘সুবর্ণগ্রাম ফাউন্ডেশন।’ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’র সভাপতি নাসিমা আলম বলেন, “প্রতিদিনই একটি ভালো কাজ করা উচিত আমাদের, সেটি যত ছোটই হোকনা কেন। হোকনা সেটা কারো মুখে হাসি ফোটানো”। আর এ ধরনের মানসিকতা নিয়ে যদি আমরা এগিয়ে আসি, তাহলে অবশ্যই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যাবে। মানুষই এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে।

কবি শাহেদ কায়েস ‘ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি’কে তাদের এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের এই সমাজে অনেক সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন। যাদের সামর্থ্য রয়েছে তাঁদের এ সকল সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো উচিত। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। জীবনের চলার পথে তারা যে কোনো ভাবেই অসহায় হয়ে পড়েছে। এই অসহায়ত্ব যেকোনো কারণেই মানুষের হতে পারে। অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য মানবিক সহায়তা দান নয়, এটি সুবিধাবঞ্চিত মানুষের অধিকার। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...