নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে কৃষকের বাজার শীর্ষক মতবিনিময়
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে কৃষকের বাজার শীর্ষক মতবিনিময়
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জমি থেকে সরাসরি স্বাস্থ্যকর ও নিরাপদ কৃষিপণ্য মধ্যসত্ত¡ভোগীর প্রভাব কমিয়ে ভোক্তার হাতে পৌঁছে দেওয়া এবং কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে নারায়ণগঞ্জের দু;টি ওয়ার্ডে ১০ মাস আগে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছিল ‘কৃষকের বাজার’।
এ প্রকল্পের আওতায় বাছাই করা কৃষকরা সরাসরি তাদের জমি থেকে তুলে আনা বিভিন্ন ধরণের সবজি এই বাজারে এনে বিক্রি করে। নেদারল্যান্ডস্ সরকারের আর্থিক সহায়তায় জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর ঢাকা ফুড সিস্টেম এর আওতায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে এ প্রকল্প বাস্তবায়নে কাজ করে ওয়াক ফর এ বেটার বাংলাদেশ ট্রাষ্ট নামে একটি এনজিও। এ প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী মে মাসে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও যেন ‘কৃষকের বাজার’ চলমান তাকে সেজন্য সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রতিষ্ঠানটি এক মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাসিক ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ^াস, ওয়াক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর কর্মকর্তা আনোয়ার উল ইসলাম, টিম লিডার জিয়াউর রহমান, সাইমুন নাহার ঋতু। সভায় কৃষকের বাজার এর উপর বিভিন্ন দিক আলোকপাত করেন প্রকল্প কর্মকর্তা অর্পণা মৌটুসী।  মতবিনিময় সভায় উপস্থিত থেকে ফিরোজ আলম ও শরিফ উদ্দিন নামে দু’জন কৃষক কৃষকের বাজার সম্পর্কে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
মতবিনিময় সভায় জানানো হয়, গত বছরের জুনে এ প্রকল্প শুরু হয়। চলতি বছরের মে মাসে এ প্রকল্পের মেয়াদ শেষ হবে। এরপরেও যেন কৃষকের বাজার স্বাভাবিক ভাবে চলতে পারে সে বিষয়ে সাংবাদিকদের মতামত গ্রহণ করা হয়।
মতবিনিময় সভায় জানানো হয়, পাইলট প্রকল্প হিসেবে ঢাকার ২টি, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে ১৬টি কৃষকের বাজার চালু করা হয়। এসব বাজারে কৃষক তার উৎপাদিক পণ্য সরাসরি এনে বিক্রি করেন। এতে করে মধ্যসত্ত¡ভোগীর কোন প্রভাব না থাকায় কৃষক তার পণ্যের ন্যায্য মূল পান এবং ভোক্তা স্বাস্থ্যকর ও নিরাপদ সবজি কিনতে পারেন। নারায়ণগঞ্জের ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডে ২টি কৃষকের বাজার চলমান রয়েছে। প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই বাজার। প্রাথমিক ভাবে এই বাজারে পণ্য আনতে কৃষকদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করেন সংশ্লিষ্ট এনজিও। তাছাড়া কৃষকদের সকাল ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কৃষক ট্রান্সপোর্ট ও খাবার সুবিধা পাবেন না। এরপরেও যেন বাজার চালু থাকে সে ব্যাপারে আলোচনা করা হয়। উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...