নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শীর্ষ খবর   মেয়র আইভীকে হত্যার চেষ্টা মামলা সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ
মেয়র আইভীকে হত্যার চেষ্টা মামলা সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশ
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে আলোচিত হকারদের হামলায় মেয়র আইভীকে হত্যার চেষ্টা মামলাটি পুনঃতদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত ৷  সোমবার ১০ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম এ আদেশ দেন ৷
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো . আসাদুজ্জামান বলেন নারায়ণগঞ্জ  সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে করে মামলাটির অভিযোগপত্র দিয়েছিল তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই ) । পিবিআই’র অভিযোগপত্রের বিপরীতে আদালতে নারাজি দেন বাদীপক্ষ ৷ সোমবার মামলাটির শুনানি শেষে পুনঃতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত ৷
হকার উচ্ছেদকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় । দুই পক্ষের সংঘর্ষে আইভীসহ বেশ কয়েকজন আহত হন । ঘটনার পর শামীম ওসমানের অনুসারীদের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দেন সিটি মেয়র আইভী । অভিযোগটি প্রথমে সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হলেও ঘটনার ২২ মাস পর আদালতের নির্দেশে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ । মামলায় শামীম ওসমানের অনুসারী ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৯০০-১০০০ জনকে আসামি করা হয় । মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই । দীর্ঘসময় তদন্ত শেষে গত ২৩ নভেম্বর অভিযোগপত্র আদালতে জমা দেন তদন্তকারী কর্মকর্তা । ঘটনার দিনে ধারণ করা ভিডিও ফুটেজে দুইজন আসামিকে অস্ত্র প্রদর্শন করতে দেখা গেলেও অভিযোগপত্রে তাদের অস্ত্র আইনের ধারা থেকে অব্যাহতি দেওয়া হয় ৷ অস্ত্র আইনের ধারা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ায় নারাজি দেবেন বলে জানিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা . সেলিনা হায়াৎ আইভী ।
পরে গত ২৯ জানুয়ারি এই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়ে পুনঃতদন্তের আবেদন জানান বাদী সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জিএম সাত্তার ৷ ওই সময় তিনি বলেন, হামলার ঘটনার ভিডিও ফুটেজে অস্ত্র দেখা গেছে । সবাই তা দেখেছে । অথচ আসামিদের অস্ত্র আইনের ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । এজাহারভুক্ত কয়েকজন আসামিকেও অব্যাহতি দেওয়া হয়েছে । এসবের বিরুদ্ধে আমরা নারাজির আবেদন জমা দিয়েছি । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...