নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শিক্ষা   বন্দর শিশুবাগ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটি দ্বায়িত্ব গ্রহন
বন্দর শিশুবাগ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটি দ্বায়িত্ব গ্রহন
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বন্দর শিশুবাগ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটি দ্বায়িত্ব গ্রহন করেছেন। রবিবার (৭ মে) বেলা সাড়ে ১০টায় নাসিক ২২ নং ওয়ার্ডস্থ শিশুবাগ বিদ্যালয়ের সভাকক্ষে তাঁরা আনুষ্ঠানিক ভাবে এ দ্বায়িত্ব গ্রহণ করেন।ও ই সময় উল্লেখিত বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ’রা নব গঠিত এডহক কমিটিকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়ের পর নব গঠিত এডহক কমিটির আহবায়কসহ ৪ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যগণ বন্দর প্রেসক্লাব, বন্দর মডেল প্রেসক্লাব ও উপজেলা প্রসক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় কালে এডহক কমিটির আহবায়ক এ কে এম কুতুব উদ্দিন খান বলেন, গত ৩১ মার্চ ২০২৩ ইং বিগত কমিটির মেয়াদ কাল শেষ হয়। গঠনতন্ত্র মোতাবেক গত ৩ মে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। আজ আমরা উৎসবমুখর পরিবেশে এডহক কমিটির দ্বায়িত্ব গ্রহণ করলাম। এই এডহক কমিটি গঠনতন্ত্রের ১১ (খ) মোতাবেক আগামী ৬০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানায়। নব গঠিত এডহক কমিটির সদস্য হাসনাত রহমান বিন্দু বলেন, আমি সাবেক ছাত্রনেতা। আমি ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সবসময় সংগ্রাম করে গেছি। শিশুবাগ বিদ্যালয়ে এডহক কমিটিতে আমাকে সদস্য করা হয়েছে। বিদ্যালয়ের উন্নয়ন ও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব। গঠনতন্ত্র মোতাবেক দায়িত্ব গ্রহণের ৬০ দিনের মধ্যে একটি সুন্দর কমিটি উপহার দেব।

মত বিনিময় কালে উপস্থিত ছিলেন, বন্দর শিশুবাগ বিদ্যালয়ের অধ্যক্ষ রোখসানা বেগম (সম্পাদক), এডহক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হাসনাত রহমান বিন্দু, সদস্য কাজী রাসেল প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, আজকের নীরবাংলা ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শরীফ হাসান চিসতি, বন্দর প্রেসক্লাব’র সহ সাধারণ সম্পাদক জি এম সুমন, বন্দর মডেল প্রেসক্লাব’র সভাপতি এস এম শাহীন, আজকের নীরবাংলা পত্রিকার প্রতিদিন মোঃ বিল্লাল হোসেন, বন্দর উপজেলা প্রেসক্লাব’র সভাপতি জি কে রাসেল, সাংবাদিক শরিফুল ইসলাম ও শামীম প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...