নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে দুই মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ
রূপগঞ্জে দুই মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ মে, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাড়িয়াছনি এলাকার ইছমত আলীর ছেলে মাদক ব্যবসায়ী আলী হোসেন (৪৫) ও আব্দুস সাত্তারের ছেলে নয়ন খন্দকারকে (৩৫) গতকাল ৯ মে মঙ্গলবার পুলিশ ৫০ পিছ ইয়াবাসহ আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আলী হোসেন অভিনব কায়দায় গত ২০ বছর ধরে এলাকায় ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ মাদক ব্যবসা করে আসছিল।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী আলী হোসেন দীর্ঘদিন ধরে কখনো জটিল রোগে আক্রান্ত রোগী, কখনো কিডনী রোগী, আবার কখনো হাত ভাঙ্গা রোগী সেজে মাদক বিক্রি করে আসছে। হাত ভাঙ্গা রোগী হিসেবে হ্যান্ডসিলিংয়ের ভেতরে করে সে মাদক দ্রব্য সরবরাহ করে আসে। রূপগঞ্জ থানার এসআই মির্জা শহিদুল ইসলাম তার সঙ্গীয়দের নিয়ে ৫০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলী হোসেন ও নয়ন খন্দকারকে গতকাল মঙ্গলবার বাড়িয়া ছনি এলাকা থেকে আটক করে। পরে অর্থের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
অভিযুক্ত রূপগঞ্জ থানার এসআই মির্জা শহিদুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫০ পিছ ইয়াবাসহ আলী হোসেনকে আটক করা হয়। এসময় আলী হোসেন নিজেকে হৃদরোগী পরিচয় দিয়ে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। উপায়ন্তর না দেখে এলাকাবাসীর সহযোগীতায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে নয়ন খন্দকার ছেড়ে দেওয়ার কারণ জানাতে পুলিশ  অনীহা প্রকাশ করে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ বলেন, এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...