নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   শীর্ষ খবর   বিয়ের দাবিতে পলাশের দুই কিশোরী আড়াইহাজারে প্রেমিকের বাড়ীতে অবস্থান
বিয়ের দাবিতে পলাশের দুই কিশোরী আড়াইহাজারে প্রেমিকের বাড়ীতে অবস্থান
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১২ মে, ২০২৩
শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নরসিংদীর পলাশ এলাকার দুই কিশোরী ফেজবুকের মাধ্যমে সম্পর্কের সূত্রে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার বড় সাদারদিয়া গ্রামে দুই প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়েছে। দুই দিন ধরে এ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই বাড়ীতে উৎসুক জনতা ভীর করছেন। ১১ মে ( বৃহষ্পতিবার ) সন্ধ্যা ৭টা থেকে এ অবস্থা বিরাজ করছে ওই গ্রামের আবুল এবং জিয়াজুদ্দিনের বাড়ীতে।
প্রেমিকের বাড়ীতে অবস্থান নেয়া কিশোরী পলাশ উপজেলার খিলপাড়া এলাকার আল আমিনের মেয়ে তাসলিম আক্তার জান্নাতি (১৩) এবং একই এলাকার সেলিমের মেয়ে শান্তা আক্তার (১৪) জানায়, গৃহকর্তা আবুলের ছেলে নজরুল ওরফে নজু (১৮) এর সাথে শান্তার এবং একই এলাকার জিয়াজুদ্দিনের ছেলে ইয়ামিন (২০) এর সাথে জান্নাতির ফেজবুকে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকদের কথা মত তারা দুই বান্ধবী এক সঙ্গে বৃহষ্পতিবার সন্ধ্যায় বিয়ের উদ্দেশ্যে যার যার প্রেমিকের বাড়ীতে এসে ওঠে এবং যার যার প্রেমিকের বাড়ীতে রাত্রী যাপন করে।
কিন্তু শুক্রবার সাড়া দিন অতিবাহিত হলেও তাদের বিয়ের ব্যবস্থা না করায় তারা ওই বাড়ীতেই অবস্থান করছিল। ঘটনা জানাজানি হলে ওই দুই বাড়ীতে সাড়া দিন রোকজন ভীড় করতে থাকে।  শান্তা পলাশের খিলপাড়া দারুল উলুম দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী এবং জান্নাতি একই এলাকার পূবালী জুটমিলস উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী বলে তারা জানায়।  বিষয়টি আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়বকে জানালে তিনি বলেন, ঘটনা স্থলে পুলিশ অবস্থান করছে। বিষয়টি সম্পর্কে ভাল ভাবে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...