নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   শিক্ষা   শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ
শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

সোনারগাঁ প্রতিবেদকঃ  নতুন স্কুল ব্যাগ পেয়ে আনন্দে ভাসল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৪৪নং সনমান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২১০ জন ক্ষুদে শিক্ষার্থী। মঙ্গলবার ( ৩০ মে)সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নার উদ্যোগে এলজিএসপি-৩ এর আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

জাহিদ হাসান জিন্নাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান-উল-ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম টিকা, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন,মো:ইব্রাহিম, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন সরকার,ওফায়েস সরকার, মনিরুজ্জামান মনির, মিনারা আক্তার প্রমূখ। সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, শিক্ষার কোন বিকল্প নেই,একজন ছাত্র শিক্ষার মাধ্যমে জীবনকে নতুন রূপে তৈরি করা যায়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার মান বৃদ্ধির লক্ষ্যে ও পড়াশুনার প্রতি আগ্রহ বাড়াতেই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে।

আশা করি অভিভাবকরাও শিক্ষার মান বাড়াতে তাদের সন্তানদের উৎসাহ প্রদান করবেন। বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের শিক্ষা নিশ্চিত করতে চান। এজন্য শিক্ষার মান বাড়াতে ঝরেপড়া শিশুদের স্কুল ব্যাগ দিয়ে উৎসাহ প্রদানের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে। এ সময় তিনি শিক্ষার গুনগত মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...