নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   ভিক্টোরিয়ায় এক্সরে করতে না পেরে বিড়ম্বনায় রোগিরা | রেডিওলোজী পদ শূন্য
বিড়ম্বনা / ভিক্টোরিয়ায় এক্সরে করতে না পেরে বিড়ম্বনায় রোগিরা | রেডিওলোজী পদ শূন্য
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এক্সরে বিভাগের চিকিৎক সংকটে চিকিৎসা নিতে আসা রোগিরা বিড়ম্বনায় পড়েছে। ডাক্তার রোগির ব্যাবস্থাপত্রে রোগিদের এক্সরে দিলে তা সরকারি হাসপাতালে করাতে পারছেন না, বাধ্য হয়ে অতিরিক্ত টাকায় বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে হচ্ছে। গত তিন মাস যাবত এ হাসপাতালে এক্সরে বিভাগে রেডিওলোজী কনসালটেন্ট নেই এ পদ শূূূন্য।

এ পদতি শূন্য থাকায় রোগিরা দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে রোগিরা জানতে চাইলে এক্সরে বিভাগে দায়িত্বে থাকা হাসপাতালে স্টাফ জানিয়েছেন, রোগিদের এক্সরে করালে হাসপাতাল থেকে শুধু ফিল্মটা দিতে পারছি। চিকিৎসক সংকটের কারনে এক্সরে রিপোর্ট দিতে পারছি না। তাই রোগিরা অধিকাংশই বাইরে থেকে এক্সরে করাচ্ছেন। এ বিষয়ে চিকিৎসা নিতে আসা রোগিদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন, মধ্যবিত্ত নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন।

এ ক্ষেত্রে তারা বাইরে থেকে এক্সরে করালে তিনগুন টাকা বেশি লাগছে। এতে করে রেগিদের চিকিৎসা বহনের খরচ বেড়ে যাচ্ছে। এ কারনে রোগিরা চিকিৎসা সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়েছে। হাসপাতাল সূত্রে জানাগেছে, ২শ শয্যা হাসপাতালে ভর্তি হাওয়া রোগির বাইরেও প্রতিদিন বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫শ থেকে শহস্রাধিক রোগি চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে যে সকল রোগিদের এক্সরে করাতে হচ্ছে তারা দুর্ভোগে পড়ছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান জানিয়েছে, গত তিন মাস যাবত এক্সরে বিভাগে রেডিওলোজী কনসালটেন্ট পদ শূন্য। এ কারবে চিকিৎসা সেবায় একটু ব্যাঘাত সৃস্টি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে জানানো হয়েছে। রেডিওলোজী কনসালটেন্ট নিয়োগ দেওয়া হলে আশা করি এ সমস্যা কাটিয়ে উঠতে পারবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...