নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   ছুটির দিনেও অভিযান, জরিমানা আদায়
ছুটির দিনেও অভিযান, জরিমানা আদায়
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও (১৪ অক্টোবর) রাজশাহীর বাজার মনিটরিংয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ অভিযান পরিচালনা করেন।

হাসান-আল-মারুফ বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর উপশহর নিউমার্কেট ও গোরহাঙ্গা এলাকার মাংসের দোকান, মুদি দোকান, সবজির দোকান ও খাবার হোটেলে অভিযান চালানো হয়। উপশহর নিউমার্কেট এলাকার রফিক স্টোর নামের একটি দোকানে বিভিন্ন ব্রান্ডের মেয়াদ উত্তীর্ণ সাবান, রুহ আফজা ও কর্ন ফ্লাওয়ার বিক্রি করতে দেখা গেছে। ওই দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও গোরহাঙ্গহা এলাকায় ‘তেহেরি ঘর’ নামের একটি খাবারের হোটেলে অস্বাস্থকর পরিবেশ খাদ্যপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ দেখা গেছে। খাবারের এ হোটেলটি অবিক্রিত থেকে যাওয়া বিরিয়ানি থেকে মাংস আলাদা করে আবার কাচ্চি বিরিয়ানির সঙ্গে রান্না করে বিক্রি করতো। এই অপরাধে তেহেরি ঘরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে রাজশাহী নগর পুলিশের একটি দল সহায়তা করে। জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...