নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   দীর্ঘ একযুগ ধরে সড়কে চলাচলে বালুর পাইপ বাঁধা, দুর্ভোগ | দেখার কেউ নেই
প্রভাব খাটিয়ে / দীর্ঘ একযুগ ধরে সড়কে চলাচলে বালুর পাইপ বাঁধা, দুর্ভোগ | দেখার কেউ নেই
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন ইসলামবাগ (কালী) এলাকায়  দুই এলাকার সংযোগ সড়কে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে কয়েকটি বালুর পাইপ।
রাস্তার উপর বালুর পাইপ থাকায় স্কুলের কোমলমতি শিশুসহ এলাকাবাসীর প্রায় সহস্রাধিক মানুষ পড়ছে বিপাকে। অভিযোগ উঠেছে মাত্র ৫০০ মিটারের এই রাস্তার উপর বালুর পাইপ বসানোর ফলে এলাকাবাসী গত ১ যুগ ধরে চলাচল করতে পারেনি।
শত চেষ্টা করেও পাওয়া যায়নি রাস্তার সুফল। এলাকাবাসীর অভিযোগ বালুর পাইপের কারনে এ রাস্তায় লোক চলাচল করতে পারেন না। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা জানান রাস্তায় উপর পাইপের কারনে কালী এলাকা ঘুরে স্কুলে যেতে হয়। একসময় রাস্তা সংস্কারের পর টেংরারটেক প্রাথমিক বিদ্যালয়ে ৫ শতাধিক ও এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রী এ রাস্তা দিয়ে চলাচল করে আসছিল।  রাস্তার উপর যখন পাইপ বসিয়ে বালুর ব্যবসা শুরু করে তখন থেকেই এরাস্তায় মানুষ চলাচল বন্ধ হয়ে যায়।
রাস্তার পাশের কয়েকটি পরিবারের অভিযোগ রাস্তাটি চলাচলে অযোগ্য হওয়ায় পরিবারের সদস্যদের অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তার উপর পাইপ থাকার কারনে ইসলামবাগ এলাকার লোকজন হাসাননগর এলাকায় যেতে পারেন না। দুর্ভোগের বিষয়ে ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খোকন বলেন রাস্তা সংস্কার করা হয়েছিল এখন পাইপ থাকায় সমস্যা হচ্ছে তবে পাইপ সরিয়ে নিলে রাস্তা মেরামতের দরকার। পাইপ থাকায় কাজ করা সম্ভব হয় না। রাস্তা পাকার জোর দাবী জানিয়েছে এলাকাবাসী। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...