নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শিক্ষা   সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
অনুকরণীয় / সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার গুনগতমান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ আগস্ট ) সকালে উপজেলার সনমান্দি ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের উদ্যেগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রধান, সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন, ইউপি সদস্য সোলায়মান হোসেন সুজন, শাহিনা আক্তার, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. কামাল হোসেন, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গাফফার প্রমুখ।

এসময় সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের অর্থায়নের ৮ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। “শিক্ষা হচ্ছে ভবিষ্যতের শ্রেষ্ঠ বিনিয়োগ”- এ শ্লোগানে শিক্ষা উপকরণের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম ও শেষ পৃষ্টায় সংক্ষিপ্ত ইতিহাস লেখা খাতা, কলম, জ্যামেতি বক্স ও কলম বিতরণ করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...