নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   ওয়েলডিং কারখানায় অভিযান, অস্ত্রসহ আটক ৩
ওয়েলডিং কারখানায় অভিযান, অস্ত্রসহ আটক ৩
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

যশোরের একটি ওয়েলডিং কারখানায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ৮টি ম্যাগজিন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় অস্ত্র তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের আরএন রোডের নিউ বিসমিল্লাহ ওয়েলডিং কারখানায় এ অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন, আরএন রোডের মৃত এলাহি বক্সের ছেলে আব্দুল আজিজ, বাহাদুরপুর এলাকার আহম্মদ আলীর ছেলে কুদ্দুস আলী ও মারুফ হোসেনের ছেলে সুমন হোসেন।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নিউ বিসমিল্লাহ ওয়েলডিং কারখানায় রাতে অভিযান চালায়। এসময় সেখান থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ৮টি ম্যাগজিন জব্দ করে তারা। পরে আসামিদের আটক করা হয়।তিনি আরও জানান, অভিযানের সময় ডিবি ওসি রুপন কুমার সরকার ও যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...