নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   ধর্ম   ১৯ সেপ্টম্বর বাহাউদ্দীন নক্সবন্দ ও খাজা নাজম উদ্দিন আহমেদ নক্সবন্দের ওরশ মোবারক
ওরশ মোবারক / ১৯ সেপ্টম্বর বাহাউদ্দীন নক্সবন্দ ও খাজা নাজম উদ্দিন আহমেদ নক্সবন্দের ওরশ মোবারক
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ যাথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর হযরত সৈয়দ বাহাউদ্দীন নকক্সবন্দের ৬৫৪ তম এবং এলাহি বাহরমত দস্তগীরে দোজাহান হযরত মাওলানা শাহ সৈয়দ খাজা নাজম উদ্দিন আহমেদ নকশেবন্দ আবুল উল্লাহ ( রহঃ আঃ ) ১০৪ তম দুই দিনব্যাপী ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। ওরশ মোবারকের কর্মসূচীতে প্রথম দিন ১৯ সেপ্টেম্বর সকাল ৮ টায় কোরআন শরীফ খতম ও মিলাদ মাহফিল, দুপুর ১২.৩০ মিনিটে মাজার শরীফ গোসল, বাদ আসর ঢাকা নবাববাড়ি খানকায়ে দারুল ইস্ক থেকে মজলিশে সামার মাধ্যমে ফুল চাদর নিয়ে মাজার শরীফে গিয়ে চাদর চরিয়ে কুল ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত করা হবে।

 

পরে বাদ এশা খানকায়ে দারুল ইস্কে ওরশ মোবারকের কুল ফাতেহা পাঠা দোয়া মাহফিল ও মজলিশে সামা ও নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হবে। রাত ১২টা থেকে ফজরের আগ পর্যন্ত বাংলা মারফতি এবং জারিয়াতি গান অনুষ্ঠিত হইবে। পরদিন ২০ সেপ্টেম্বর বাদ যোহর নেওয়াজ বিতরন ও বাদ যোহর আখেরী কুল ফাতেহা ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশবাসির মঙ্গল কামনা করে দোয়া করা হবে।

এসময় ওরশ মোবারকে উপস্থিত থাকবেন নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই। এসময় ওরশ মোবারকে তরিকতের পীর ভাই বোন আশেকান ভক্তবৃন্দরা অংশ গ্রহন করবেন।

ওরশ মোবারকে তরিকতের সকল পীর ভাই বোন আশেকান ভক্তবৃন্দের উপস্থিত থাকার জন্য দাওয়াত জানিয়েছেন বর্তমান পীরজাদারা। ওরশ মোবারকের দ্বিতীয় দিনের বাদ যোহর নেওয়াজ বিতরন এবং বাদ আসর মজলিশে সামা আখেরী কুল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দুইদিন ব্যাপি ওরশ মোবারকের সমাপ্তি হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...