নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   আইন-অপরাধ   বন্দরে গাড়ী ভাংচুর মামলায় বিএনপি ৩ নেতাকর্মী গ্রেপ্তার
মামলা / বন্দরে গাড়ী ভাংচুর মামলায় বিএনপি ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ হরতাল সমর্থনে বন্দরে গাড়ী ভাংচুর ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা মামলায় বিএনপি ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত আহাম্মদ আলী মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪৮) বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার মৃত আমিনুল হক মিয়ার ছেলে ২৪নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আসলাম হোসেন টোকন (৫০) ও ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে বিএনপি কর্মী সোহেল (৩৮)। গ্রেপ্তারকৃতদের রোববার (১৯ নভেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৩৩(১০)২৩ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তারি করতে সক্ষম হয় পুলিশ। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিএনপি ডাকা হরতালের সমর্থনে বন্দর থানা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিএনপি নেতাকর্মীরা বন্দর উপজেলার ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টায়ারে অগ্নিসংযোগ, কেকটেল বিস্ফোরন ঘটিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এদিকে বিএনপি নেতাকর্মীদের থানায় থেকে মুক্ত করার জন্য বন্দরে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন সকাল থেকে দুপুর ব্যার্থ তদবির চালিয়েছে বলে অপর একটি সূত্রে জানাগেছে। ঘটনায় বন্দর থানার এসআই ফয়েজ হোসেন বাদী হয়ে বন্দর থানা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় এ মামলা রুজু করেন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...