নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   বন্দরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আলেক চাঁন গ্রেপ্তার
গ্রেফতার / বন্দরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আলেক চাঁন গ্রেপ্তার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ ১০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলেক চাঁন (৪৩)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে ইমন ও সাজ্জাদ নামে আরো দুই মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আলেক চাঁনকে বুধবার (২২ নভেম্বর) দুপুের  মাদক মামলায় আদালতে প্রেরণ করেছ পুলিশ। এর আগে বুধবার  (২২ নভেম্বর) রাত দেড়টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দাস্থ মাদক সম্রাট সোহেলের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ  তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।  ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় বন্দর থানার এস আই সাইফুল ইসলাম পাটুয়ারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ও পলাতক দুই মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে বন্দর থানায় মাদক আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ২৪(১১)২৩।

থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই সাইফুল পাটোয়ারীসহ সঙ্গীও ফোর্স থানার দড়ি সোনাকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান কালে  মাদক ব্যবসায়ী ইমন ও সাজ্জাদ হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ওই সময় পুলিশ  মাদক ব্যবসায়ী আলেক চাঁনকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ফেন্সিডিল ব্যবসায়ী আলেক চাঁন দীর্ঘদিন ধরে দড়ি সোনাকান্দাসহ থানার বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছিল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...